Home » আফগান ক্রিকেটারকে ১০ কোটি টাকা অনুদান! কি বলছেন রতন টাটা

আফগান ক্রিকেটারকে ১০ কোটি টাকা অনুদান! কি বলছেন রতন টাটা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ অক্টোবর: বিশ্বকাপের মাঝে রটে গিয়েছিল খবরটি। দেশের একাধিক প্রচারমাধ্যমে দাবি করা হয়েছিল, আফগানিস্তানের (Afghanistan Cricket Team) ক্রিকেটারকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন রতন টাটা (Ratan Tata)। সেই বিষয়ে এবার স্যোশাল মিডিয়ায় সরব হলেন ভারতীয় শিল্পপতি। আফগান ক্রিকেটারকে ১০ কোটি টাকা অনুদানের খবরটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: একটানা ছয় ম্যাচে জিতে শেষ-চারে নিশ্চিত ভারত

সরাসরি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমিরেটাস অফ টাটা সন্স-এর চেয়ারম্যান লিখেছেন, “আমি আইসিসি বা কোনও সংস্থাকে কোনও ক্রিকেটারের জরিমানা বা কোনও ক্রিকেটারকে আর্থিক সাহায্যের বিষয়ে পরামর্শ দিইনি। ।যাই হোক ক্রিকেটের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।’’ পাশাপাশি  এই ধরনের গুজব খবর থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি লেখেন, ‘‘দয়া করে এই ধরনের  হোয়াটস্‌অ্যাপ ছড়িয়ে পড়া খবর বা ভিডিওতে কেউ বিশ্বাস করবেন না। আমার কিছু বলার থাকলে সেটা আমার ব্যক্তিগত মাধ্যমেই জানাব।’’

আরও পড়ুন: হাল্যান্ডের জোড়া গোল, ম্যাঞ্চেস্টার ডার্বির রং ফের আকাশী

প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের পর বাঁধনহারা উল্লাসে মাতেন আফগান ক্রিকেটাররা। একদিনের খেলায় পাকিস্তানকে একবারও হারাতে পারেনি আফগানিস্তান। মুখোমুখি সাক্ষাত হয়েছে মোট ৭ বার। সাতবারই হারতে হয়েছিল আফগানদের। তবে সোমবার সেই পরিসংখ্যান বদলে গেল। তাও আবার বিশ্বকাপের মত বড় মঞ্চে। চলতি প্রতিযোগিতায় এই নিয়ে দ্বিতীয় জয় পেলেন রশিদ খানরা। ইংল্যান্ডকেও এই বিশ্বকাপে হারিয়েছে আফগান বাহিনী। সবমিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে মোট তিন বার জয়ের সাক্ষী থাকল তাঁরা। অভিযোগ,আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান নাকি ভারতীয় পতাকা হাতে সেলিব্রেশনে মেতেছিলেন। উদ্দেশ্য ছিল পাকিস্তানকে ব্যঙ্গ করা। সেই জন্যই নাকি আইসিসি ৫৫ লক্ষ টাকা জরিমানা করে আফগান স্পিনারকে । এরপরেই প্রচারমাধ্যমে দাবি করা হয়, রতন টাটা নাকি ১০ কোটি টাকা দেওয়ার কথা বলেছেন। এমন খবর মূহুর্তে ভাইরাল হয়ে যায়। শেষ পর্যন্ত এক্সে (সাবেক ট্যুইটারে) এই খবরটি গুজব বলে উড়িয়ে দিলেন স্বয়ং রতন টাটা।

 

About Post Author