স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ অক্টোবর: ইংল্যান্ডের বিরুদ্ধে অধিনায়কোচিত ইনিংস রোহিত শর্মা। লখনউয়ের একনা স্টেডিয়ামে গিল, বিরাট, শ্রেয়সদের ব্যাটিং ব্যর্থতা ঢেকে দিয়েছেন রোহিত। ভারত অধিনায়কের ৮৭ রানের সৌজন্যে লড়াই করার মত জায়গায় পৌঁছে যায় মেন ইন ব্লু শিবির। পরের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন ভারতীয় বোলাররা। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে বেশ কয়েকটি নজির গড়েছেন রোহিত শর্মা। দেখে নেওয়া যাক-

১) বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ ছিল অধিনায়ক হিসাবে রোহিত শর্মার শততম ম্যাচ। ভারতের সপ্তম অধিনায়ক হিসেবে দেশকে ১০০ বা তার বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার নজির গড়লেন রোহিত। তিনি ছাপিয়ে গিয়েছেন ভারতের দুই কিংবদন্তী সচিন তেন্ডুলকর ও সুনীল গাভাস্কারকে। অধিনায়ক সচিন ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন ৯৮ টি ম্যাচে। আর সুনীল গাভাস্কার দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ৮৪ টি ম্যাচে। দেশকে শতাধিক ম্যাচে নেতৃত্ব দেওয়ার তালিকায় রোহিত ছাড়া রয়েছেন কপিল দেব, মহম্মদ আজহার উদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি।
২) চলতি বিশ্বকাপের প্রথম ছ’টি ম্যাচের ছ’টিতেই জিতেছে ভারত। রোহিত শর্মাই ভারতের প্রথম অধিনায়ক যাঁর নেতৃত্বে এই নজির গড়ল ভারত। আন্তর্জাতিক স্তরে অধিনায়কদের মধ্যে জয়ের শতাংশেও বাকিদের টেক্কা দিয়েছেন রোহিত। ইংল্যান্ড ম্যাচের পর তাঁর নেতৃত্বে ১০০টি ম্যাচের মধ্যে ৭৪টি ম্যাচ জিতেছে ভারত। অধিনায়ক হিসাবে ৭৪ শতাংশ ম্যাচে জয় পেয়েছেন রোহিত।

৩) ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮০০০ রানের মাইল ফলক স্পর্শ করেছেন রোহিত শর্মা। পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮, ০০০ বা তার বেশি রান করার নজির গড়লেন রোহিত। এই তালিকায় রোহিতের আগে রয়েছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন হাল্যান্ডের জোড়া গোল, ম্যাঞ্চেস্টার ডার্বির রং ফের আকাশী
৪) এক ক্যালেন্ডার বছরে ১০০০ বা তার বেশি রান পূর্ণ করেছেন রোহিত। ভারতের ষষ্ঠ অধিনায়ক হিসাবে এই নজির গড়েছেন তিনি। এই তালিকায় রোহিতের আগে রয়েছেন সচিন তেন্ডুলকর (১৯৯৭), মহম্মদ আজহারউদ্দিন (১৯৯৮), সৌরভ (২০০০,২০০২), মহেন্দ্র সিংহ ধোনি (২০০৮, ২০০৯) ও বিরাট কোহলি (২০১৭, ২০১৮, ২০১৯)।
৫) আইসিসি একদিনের বিশ্বকাপে ৭ বার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রোহিত শর্মা। টপকে গিয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাকে। তাঁর আগে রয়েছেন একমাত্র সচিন তেন্ডুলকর। বিশ্বকাপে ন’বার ম্যাচের সেরা হয়েছেন ভারতের লিটল মাস্টার।


More Stories
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?