সময় কলকাতা ডেস্ক, ৩০ অক্টোবরঃ রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বাকিবুরের বিপুল সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ ইডির আধিকারিকদের। এই সম্পত্তির বেশিরভাগটাই রয়েছে উত্তর ২৪ পরগনা এবং বহরমপুরে। এমনকী বিদেশেও রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট। এবার রেশন দুর্নীতির তদন্তে নেমে আরও তথ্য জোগাড় করল ইডি। এবার ইডির স্ক্যানারে এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সদস্যরা। চালকল বা আটাকল থেকে সামগ্রী কেনার পর ডিস্ট্রিবিউটরের মাধ্যমে তা এমআর ডিলার বা রেশন দোকানে পৌঁছয়। রেশনের আটা প্যাকেটে প্রতি কেজিতে বাকিবুর রহমান ৫ টাকা করে কমিশন পেতেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই টাকার সঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোনও লেনদেন আছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন সুপ্রিম কোর্টে খারিজ মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন
ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমানের নতুন গোডাউনের হদিশ মিলেছে। প্রায় চার বিঘা জমির উপর একদম নতুন গোডাউন এটি। চার বিঘা জমির বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা বলেই মত স্থানীয়দের। নীল সাদা রং-এ সাজানো এই গোডাউনটির ব্যবহার এখনও শুরু হয়নি। মূলত বসিরহাট মহকুমায় চাল কল গড়ে বাম আমলে উত্থান হয় বাকিবুর রহমানের। বাম আমলে উত্তর ২৪ পরগনার জেলা সদর শহরের এক ফরওয়ার্ড ব্লক নেতার স্নেহধন্য হলেন বাকিবুর রহমান। রেশন দুর্নীতি সামনে আসতেই প্রকাশ্যে আসতে শুরু করে ব্যবসায়ী বাকিবুরের নানান সম্পত্তির হদিশ। তারই একটি হল বাদুড়িয়ার যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের আগাপুরে এই গোডাউন। পুরোপুরি গোডাউনে কাজ শুরু না হলেও বেড়াচাঁপা ও বাদুড়িয়া রোডের পাশেই ঝা চকচকে বিল্ডিং রীতিমতো নজর কেড়েছে গ্রামবাসীদের। জানা গিয়েছে, গোডাউনে দুজন কেয়ারটেকারও আছেন।

প্রসঙ্গত, পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে রেশন দুর্নীতিকাণ্ডের যোগসূত্র থাকতে পারে বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা। সেই সূত্র ধরেই বাকিবুর রহমানের (Bakibur Rahaman ) পাঁচটি চালকল এবং আটাকলের খোঁজ মেলে। এরপরই বাকিবুরের বাগুইআটি কৈখালির আবাসনে ৫৪ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর অবশেষে রেশন দুর্নীতিতে আটক করা হয় বাকিবুর রহমানকে। ইতিমধ্যেই বাকিবুরের বিভিন্ন ব্যবসা এবং বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি। এসবের মাঝেই এবার বাকিবুরের বাকি সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ ইডির আধিকারিকদের। সূত্রের দাবি, বাকিবুরের জমির পরিমাণ দেড় হাজার কাঠার বেশি। সাড়ে ৭ হাজার বর্গফুট আয়তনের অন্তত ১০টি ফ্ল্যাটের মালিক তিনি। চালকল মালিক বাকিবুরের জমির পরিমাণ ১ হাজার ৬৩২ কাঠা। যার মধ্যে বেশিরভাগটাই রয়েছে উত্তর ২৪ পরগনা এবং বহরমপুরে। এমনকী বিদেশেও রয়েছে বিলাসবহুল ফ্ল্যাট।


More Stories
ইন্দ্রনীল সেনের একাধিক ঠিকানায় ইডি হানা
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?