Home » চিকেনের ঝোলে অরুচি? স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন মেক্সিকান রেসিপি চিকেন ফাহিতা

চিকেনের ঝোলে অরুচি? স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন মেক্সিকান রেসিপি চিকেন ফাহিতা

সময় কলকাতা ডেস্ক, ৩১ অক্টোবর: সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই চিকেন রান্নায় মেক্সিকান স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন ফাহিতা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন চিকেন ফাহিতা। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই চিকেন ফাহিতা খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। মেক্সিকান রেসিপি চিকেন ফাহিতা বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। চিকেন ফাহিতা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মুরগির মাংস- ৫০০ গ্রাম
জিরে গুঁড়ো- ২ চা চামচ
পেঁয়াজপ- ৩টি
হলুদ ক্যাপসিকাম- ১টি
লাল ক্যাপসিকাম- ২টি
অলিভ অয়েল- ১ কাপ
চিলি ফ্লেক্স- ১ চা চামচ
গোলমরিচ ও নুন- পরিমাণ মতো

আরও পড়ুন   আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব ইডির

রন্ধন প্রণালী
প্রথমে বোনলেস চিকেন ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর একটি পাত্রে লেবুর রস, অলিভ অয়েল, চিলি ফ্লেক্স ও জিরে গুঁড়ো দিয়ে ভাল করে মাংসে মাখিয়ে আধ ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন। এরপর হলুদ ও লাল ক্যাপসিকাম সরু সরু করে কেটে একটি পাত্রে অলিভ অয়েল নিয়ে সবজিগুলো নুন সহযোগে হালকা করে ভেজে নিন। সবজিগুলো ভাজা হয়ে গেলে মাংসের টুকরোগুলি দিয়ে দিন। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত নাড়িয়ে নাড়িয়ে ভাল করে রান্না করতে থাকুন। মাংস সেদ্ধ হয়ে এলেই নামিয়ে নিয়ে পরিবেশন করুন চিকেন ফাহিতা।

About Post Author