সময় কলকাতা ডেস্ক, ৩১ অক্টোবর: শহরজুড়ে শীতের আমেজ থাকলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ক্রমশ শুকনো হচ্ছে আবহাওয়া। গত কয়েকদিন ধরে মেঘের পরত কাটিয়ে শীত প্রবেশ করলেও ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। সকাল থেকে কলকাতার আকাশ রোদ ঝলমলে। আগামী ৪৮ ঘন্টায় নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। নভেম্বরের শুরুতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। তবে, নভেম্বরের মাঝামাঝি থেকে জাঁকিয়ে শীত পড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গেও তাপমাত্রা কমেছে। আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া।
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার কলকাতার আকাশ রোদ ঝলমলে থাকবে। তবে বেলা গড়াতেই তাপমাত্রা কমবে। চলতি সপ্তাহ থেকে ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। আপাতত বঙ্গে আর বৃষ্টির পূর্বাভাস নেই। ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কাটতেই উত্তুরে হাওয়ার দেখা মিলেছে। বাতাসেই এখন শীতের আগমনী সুর।নভেম্বরেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে জেলায় জেলায় উত্তুরে হাওয়া প্রবেশ করবে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৮ থেকে ৯২ শতাংশ।
আরও পড়ুন রেশন দুর্নীতি মামলায় এবার ইডির স্ক্যানারে রেশন ডিলাররা
পূর্বাভাস বলছে,কালিপুজোর মধ্যে জাঁকিয়ে শীত পড়বে। গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমছে। তবে বুধবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। ভ্যাপসা গরম থেকে এখনি মুক্তি পাচ্ছে না বঙ্গবাসী। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ রোদ ঝলমলে থাকবে। উত্তরবঙ্গেও শীতের আমেজ ক্রমশ বাড়ছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, তেলেঙ্গানায় আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


More Stories
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
বিজেপি ইতিহাস জানে না, ভারতকে ধ্বংস করে দিচ্ছে : কাকলি ঘোষ দস্তিদার