সময় কলকাতা ডেস্ক,৪ নভেম্বর: মহারাষ্ট্রে ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আগুনে ঝলসে মৃত কমপক্ষে ৭ শ্রমিক। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিখোঁজও হয়ে গিয়েছেন কয়েকজন কর্মী। তাদের খোঁজে তল্লাশি চলছে। শনিবার সকালেও উদ্ধারকাজ জারি ছিল।জানা গিয়েছে, শুক্রবার মহারাষ্ট্রের রায়গড়ে ব্লু জেট হেলথকেয়ার নামক একটি সংস্থার কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কয়েকটি ইঞ্জিন। পরে আগুন আরও বাড়তে থাকায় শনিবার সকালে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও খবর দেওয়া হয়।
আরও পড়ুন রেশন দুর্নীতির পর এবার রেশন ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, চাঞ্চল্য মালদায়
প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে বিস্ফোরণ হয় রায়গড় জেলার মাহাদে একটি ওষুধ প্রস্তুতকারক কারখানায়। দমকল বাহিনী কারখানার ভিতর থেকে ৬টি দেহ উদ্ধার করেছে। এ দিন সকালে এনডিআরএফ এসে আরও একটি দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কারখানার ভিতরে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। কারখানার ভিতরে প্রচুর দাহ্য় পদার্থ ও রাসায়নিক মজুত থাকায়, সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ব্যারেলে রাখা রাসায়নিক থেকে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ হয়। নিমেষেই আগুনের গ্রাসে চলে যায় ওই কারখানা।
আরও পড়ুন জাঁকিয়ে শীত পড়বে কবে বাংলায়? বড় আপডেট হাওয়া অফিসের
অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, কারখানার ভিতরে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। সেক্ষেত্রে কারখানার ভিতরে প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কারখানার বিভিন্ন রাসায়নিক থেকে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ হতে থাকে। এই অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংস্থাটির তরফে জানা গিয়েছে।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭