Home » বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে স্মোকি চিকেন তন্দুরি

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে স্মোকি চিকেন তন্দুরি

সময় কলকাতা ডেস্ক,৪ নভেম্বর: সন্ধ্যার টিফিনে একটু তেলেভাজা না খেলে যেন চলেই না। সন্ধ্যার টিফিনে সবসময় একই রকম পদ খেতে কারোরই ভাল লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন স্মোকি চিকেন তন্দুরি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন স্মোকি চিকেন তন্দুরি। বিশেষ করে সন্ধ্যার আড্ডায় একেবারে জমে যাবে স্মোকি চিকেন তন্দুরি। এতে পেট আর মন দুটোই খুশি। স্মোকি চিকেন তন্দুরি বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। স্মোকি চিকেন তন্দুরি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
চিকেন লেগ- ৬ পিস
চাট মশলা- ৩ চা চামচ
তন্দুরি মশলা- ২ চা চামচ
তেল- ৩ টেবিল চামচ
লঙ্কা পেস্ট- ৪ চা চামচ
আদা-রসুন পেস্ট- ৩ টেবিল চামচ
দই- ৪ টেবিল চামচ
লবণ- স্বাদমতো
লেবুর রস- ১ চা চামচ

আরও পড়ুন          চলচ্চিত্র পরিচালক গৌতম হালদারের প্রয়াণ


রন্ধন পদ্ধতি
প্রথমেই চিকেন লেগ পিসগুলো ছুরি দিয়ে চিরে নিন। এতে মশলা খুব ভালোভাবে ভেতরে পৌঁছাবে। এরপর সব মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে এক থেকে দু’ঘণ্টার জন্য ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইয়ে সামান্য তেল ও মাখন দিয়ে লেগপিসগুলো ভেজে নিন। অল্প আঁচে চিকেনের দুই সাইড ১০ মিনিট করে ভেজে নিন। এরপর আঁচ বাড়িয়ে ঢাকনা খুলে আরও কয়েক মিনিট ভাজুন। এতে তন্দুরি চিকেনের পোড়া ভাব চলে আসবে। এবার স্মোকি ভাব আনতে এক টুকরো গরম কাঠকয়লা দিন। গরম কয়লা তন্দুরি চিকেনের বাটিতে একটি স্টিলের পাত্র বসিয়ে গরম কয়লা ও কয়েক ফোঁটা তেল দিয়ে ঢেকে দিন বাটি। ধোঁয়া বের হয়ে চলে আসবে স্মোকি ফ্লেভার। ৫ মিনিট পর পরিবেশন করুন গরম গরম চিকেন তন্দুরি।

About Post Author