Home » ফের হাওয়া বদল! পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে হালকা শীতের আমেজ

ফের হাওয়া বদল! পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে হালকা শীতের আমেজ

সময় কলকাতা ডেস্ক, ৫ নভেম্বর: ফের হাওয়া বদল দক্ষিণবঙ্গে। রবিবার সকাল থেকেই হালকা শীতের আমেজ। আপাতত আর তাপমাত্রা বাড়বে না বলেই আবহাওয়া দফতর জানিয়েছে। গত কয়েকদিন ধরে মেঘের পরত কাটিয়ে শীত প্রবেশ করলেও তেমন হাওয়া বদল হয়নি। বাংলায় উত্তুরে হাওয়ার আমেজ থাকলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি মেলেনি বঙ্গবাসীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ছিল। তবে, নভেম্বরের মাঝামাঝি থেকে জাঁকিয়ে শীত পড়বে। ধীরে ধীরে বাড়তে পারে উত্তুরে হাওয়ার দাপট। সেইসঙ্গে আগামী কয়েক দিন উপকূল ও সংলগ্ন জেলাগুলির আকাশ থাকবে আংশিক মেঘলা। অন্যদিকে, উত্তরবঙ্গেও তাপমাত্রা অনেকটাই কমেছে। আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া।

আরও পড়ুন    ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার দিকে আরও একধাপ এগোলো অজিরা

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা গড়াতেই হাওয়া বদল হবে। ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। আপাতত বঙ্গে আর বৃষ্টির পূর্বাভাস নেই। তবে, রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নভেম্বরের মাঝামাঝিতেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে জেলায় জেলায় উত্তুরে হাওয়া প্রবেশ করবে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৭ থেকে ৮৯শতাংশ।

আরও পড়ুন    রেশন দুর্নীতি মামলায় ফের জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্তসহায়ককে তলব ইডির

পূর্বাভাস বলছে, গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও রাতের দিকে তাপমাত্রা কমেছে। রবিবার থেকে তাপমাত্রার সামান্য হেরফের হবে। সকাল থেকেই শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ আংশিক মেঘলা থাকবে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দুর্যোগের সম্ভাবনা নেই। এদিকে জম্মু-কাশ্মীর, লাদাখ এবং মুজফফরাবাদে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের কেরালায় বৃষ্টিপাত হতে পারে।

About Post Author