Home » পাতুরি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পাবদার তেল ঝাল

পাতুরি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পাবদার তেল ঝাল

সময় কলকাতা ডেস্ক, ৫ নভেম্বর: বাঙালির পাতে মাছের তেল-ঝাল নতুন নয়। পাবদা মাছ বাঙালির চিরকালই বড্ড প্রিয়। কিন্তু, সবসময়ই একরকম সর্ষে পাবদা বা পাবদা মাছের ঝোল। তাই একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তেল ঝাল মানেই কি শুধু কাতলা বা কৈ মাছ? সেই দস্তুর ভেঙ্গে এবার পাতে পড়ুক পাবদার তেল ঝাল। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন পাবদার তেল ঝাল। ভাতের সঙ্গে একবার এই পাবদার তেল ঝাল খেলে আর ভুলতে পারবেন না। পাবদার তেল ঝাল বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি- 

উপকরণ
পাবদা মাছ- ৫ পিস
কাশ্মীরী লঙ্কা গুঁড়ো- ২ চামচ
টমেটো পিউরি- ৩ চামচ
কাঁচা লঙ্কা- ২ থেকে ৩টে
ধনেপাতা কুচি- আধ কাপ
হলুদ ও নুন- পরিমাণ মত
সরষের তেল-৪ টেবিল চামচ
রসুন- ৬ কোয়া

আরও পড়ুন     ফলক বিতর্কের মাঝেই বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে এফআইআর দায়ের থানায়


রন্ধন পদ্ধতি
প্রথমেই মাছগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ, সামান্য সরষের তেল মাখিয়ে ভেজে নিন। এবার কড়াইয়ে ১ চামচ হলুদ, ১ চামচ লঙ্কা গুঁড়ো, ১ চামচ হলুদ, তিন চামচ টমেটো পিউরি, রসুনের পেস্ট ১ চামচ আর ২ চামচ সরষের তেল দিন। এর মধ্যে অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প আঁচে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিন। ভালো করে কষাতে থাকুন। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে মাছগুলি ছাড়ুন তেল ঝোলের মধ্যে। এবার মাছে সামান্য ধনেপাতা কুচি, সামান্য গরম জল আর ২ টো কাঁচালঙ্কা চিরে ফেলে দিন। নামানোর আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন। অল্প আঁচে ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। ব্যস, রানা তৈরি। ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন লোভনীয় পাবদা মাছের তেল ঝাল।

About Post Author