সময় কলকাতা ডেস্ক, ৮ নভেম্বর: ইলিশ মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। বেগুন দিয়ে পাতলা ঝোল হোক কিংবা ভাপা হোক— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ইলিশ মাছ। কোর্মা মানেই কি মটন? অথবা চিকেন? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন ইলিশ কোর্মা। ইলিশ মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন ইলিশ কোর্মা। পোলাও কিংবা সাদা ভাতের একেবারে জমে যাবে ইলিশ কোর্মা। ইলিশ কোর্মা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ইলিশ মাছ- ৫পিস
লাল লঙ্কাগুঁড়ো-১ চা চামচ
কাশ্মীরি লঙ্কাগুঁড়ো-১ চা চামচ
গরম মশলাগুঁড়ো-১/২ চা চামচ
নুন-১ চামচ
জিরেগুঁড়ো-১ চা চামচ
নারকেল গুঁড়ো-১ টেবিল চামচ
কাজু-১০টি দই-১ কাপ
তেজপাতা-২ টো
দারচিনি-১ ইঞ্চি
আরও পড়ুন ঝাল-ঝোল নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ধাবা স্টাইলে সরষে চিকেন
ছোট এলাচ-৫টি
লবঙ্গ-৫টি
বড় এলাচ-১টি
জয়িত্রী-১টি
রসুনবাটা-১ টেবিল চামচ
আদাবাটা-১ টেবিল চামচ
ধনেগুঁড়ো-২ চা চামচ
কাঠবাদাম-১২টি
পেঁয়াজকুচি-২টি বড় পেঁয়াজ
তেল বা ঘি- ১/২ কাপ

রন্ধন প্রণালী
প্রথমেই ইলিশ মাছের মধ্যে ধনেগুঁড়ো, লাল লঙ্কাগুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, গরম মশলাগুঁড়ো, জিরেগুঁড়ো,দই, রসুনবাটা, আদাবাটা ও নুন দিয়ে ম্যারিনেট করে ৩০ মিনিট রেখে দিন। এবার নারকেলের গুঁড়ো, কাজুবাদাম আর কাঠবাদাম মিক্সিতে দিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা, দারচিনির টুকরো, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ ও জয়িত্রী দিন। সব মশলা গুলো নাড়তে থাকুন, যাতে মশলার গন্ধ বেরোয়। এবার তার মধ্যে মাখিয়ে রাখা ইলিশ মাছ দিয়ে ভাল করে কষতে থাকুন। বেশ খানিকক্ষণ কষা হয়ে গেলে ভাজা পেঁয়াজকুচি দিয়ে দিন। এরপর মিনিট পাঁচেক নাড়তে থাকুন। কাজুবাদাম, কাঠবাদাম ও নারকেলের মিশ্রণটি দিয়ে দিন। এরপর ৫ মিনিট ধরে ভাল করে কষুন। কষানো থেকে তেল ছেড়ে এলে ২০ মিনিট রাখুন। রানা হয়ে এলে উপরে সামান্য কেওড়ার জল ছড়িয়ে দিলেই তৈরি ইলিশ কোর্মা। ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ইলিশ কোর্মা।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি