সময় কলকাতা ডেস্ক, ১৮ ডেস্ক: হাওয়া বদল! শনিবার সকালেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় মিধিলি। ইতিমধ্যেই বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল হয়েছে সাইক্লোন মিধিলির।যার কারণে ভারতের উপকূলবর্তী একাধিক রাজ্যে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার কারণে মৎস্যজীবীদের শনিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শনিবার সন্ধ্যেয় নিম্নচাপ প্রথমে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে অভিমুখ নেবে। জানা গিয়েছে, সাইক্লোন মিধিলি বাংলাদেশ উপকূলের খেপুপাড়া অঞ্চলের উপরে ল্যান্ডফল হয়েছে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা ছিল। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার দিনভর পশ্চিমবঙ্গ, ওডিশা, ত্রিপুরা এবং মিজোরামে ঝোড়ো হাওয়া বইবে। আপাতত উত্তরবঙ্গের আবহাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই। সেখানে থাকবে শীতের আমেজ।
আরও পড়ুন উত্তরাখণ্ডের সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনায় স্থগিত উদ্ধারকাজ, ফের ধসে পড়ল পাহাড়
হাওয়া অফিস সূত্রের খবর, শনিবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। শনিবার কলকাতার আকাশ দিনভর মেঘলাই থাকবে। বেলা গড়াতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শহরজুড়ে উত্তুরে হাওয়ার আমেজ। এদিকে ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। নভেম্বরে চুটিয়ে শীত উপভোগ করেছে বঙ্গবাসী। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪৮ থেকে ৯৪ শতাংশ।
পূর্বাভাস বলছে , দক্ষিণ অসম, মিজোরাম এবং ত্রিপুরাতে ঘূর্ণিঝড় মিধিলির ভারী প্রভাব পড়েছে। পশ্চিমবঙ্গ, ওডিশাতেও ভারী বৃষ্টিপাত চলবে শনিবার। শনিবার উপকূল সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে পারে ঝোড়ো হাওয়া। কিছু কিছু উপকূলবর্তী জেলায় এই ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। শনিবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে। শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা