Home » East Bengal Club: মাঠে না নেমেই ভবানীপুরের বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গলের

East Bengal Club: মাঠে না নেমেই ভবানীপুরের বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গলের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ নভেম্বর: ভবানীপুরের বিরুদ্ধে জয় ইস্টবেঙ্গলের। মাঠে দল নামাল না ভবানীপুরের। ওয়াক ওভার পেয়ে গেল ইস্টবেঙ্গল। শনিবার ভবানীপুর ফুটবল দলের বিপক্ষে খেলার কথা ছিল ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের সুপার সিক্সের খেলাটাই ভেস্তে গেল। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দলই নামাল না ভবানীপুর। ফলে ভবানীপুরের বিরুদ্ধে ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল।

তবে তাঁদের এই সিদ্ধান্ত অকস্মাৎ নয়। তার আভাস মিলে ছিল অনেক আগেই। সেটাই সত্যি হল। ম্যাচ শুরুর ঘন্টা কয়েক আগে বিশেষ বিবৃতিতে মাঠে না নামার সিধান্ত জানায় ভবানীপুর। যার ফলে, ম্যাচ থেকে ওয়াক ওভার পেয়ে গেল কলকাতার এই প্রধান ক্লাব।কলকাতা লিগে ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে মহামেডান স্পোর্টিং। ফলে কলকাতা লিগের বাকি ম্যাচগুলি এখন স্রেফ নিয়মরক্ষার।

আরও পড়ুন: ICC World Cup 2023: রোহিত শর্মা বনাম প্যাট কামিন্সদের লড়াইয়ের সাক্ষী থাকতে আমন্ত্রণ অস্ট্রেলিয়ার প্রাধনমন্ত্রীকে, এছাড়াও কারা রয়েছেন রবিবারের অতিথি তালিকায়?

কলকাতা লিগের ম্যাচকে গুরুত্ব দিচ্ছেনা ভবানীপুর। তাঁদের পাখির চোখ আই লীগের তৃতীয় ডিভিশন। সেজন্য দুই প্রধানের সঙ্গে ম্যাচ না খেলার কথা আগেই জানিয়েছিল। এমনকি এই সিদ্ধান্তের কথা আইএফএকেও চিঠি দিয়ে জানায় ক্লাব কর্তৃপক্ষ। পরবর্তীতে বিশেষ প্রেস বিবৃতিও জারি করা হয়।

 

আরও পড়ুন: ICC World Cup 2023: বিশ্বকাপের ফাইনালে গম্ভীরের তুরুপের তাস এই ক্রিকেটার, তবে তিনি বিরাট, রোহিত বা শামি নন! কে তিনি?

 

ভবানীপুরের কোচ রঞ্জন চৌধুরী বলেছিলেন, “কলকাতা লিগে চ্যাম্পিয়ন দলের নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে দলকে মাঠে নামানোর কোনও মানে হয়না। যদিও সম্পূর্ণ সিধান্তটি একান্তই ম্যানেজমেন্টের। তাই এবার আই লিগের তৃতীয় ডিভিশন খেলার দিকেই লক্ষ্য আমাদের ছেলেদের। তাই মোহনবাগানের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার কোনো আগ্ৰহ নেই আমাদের।”

 

About Post Author