সময় কলকাতা ডেস্ক, ২২ নভেম্বরঃ রাজ্যে বিপুল বিনিয়োগের লগ্নি টানতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। এদিন দুপুর তিনটে থেকে নিউ টাউনের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে সপ্তম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট আসর বসেছে। দেশ-বিদেশের শিল্পপতিদের আনাগোনায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একেবারে চাঁদের হাট। রিলায়েন্স গ্রুপের কর্তা মুকেশ আম্বানি, আদানি গ্রুপের প্রতিনিধি দল-সহ প্রায় ৩৫ জন শিল্পপতি এই সম্মেলনে উপস্থিত। এদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যকে সুখবর শোনালেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। বাংলায় ঢেলে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি।
আরও পড়ুন বহু অজানা ইতিহাসের সাক্ষী কাটোয়ার মুহুরীবাড়ির জগদ্ধাত্রী পুজো
মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে শুরু করেন তাঁর বক্তব্য। এদিন তাঁর বক্তব্যে উঠে আসে-স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম। বাংলায় শিল্প সম্ভাবনা বেড়েছে বলে মন্তব্য করেন মুকেশ। এজন্য পুরো কৃতিত্ব দেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বকে। এদিন তিনি বলেন, রাজ্যে ইতিমধ্যেই ৪৫০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে রিলায়েন্স গ্রুপ। মমতার আমলেই আগামী ৩ বছরে আরও ২০০০০ কোটি টাকা রাজ্যে বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স গ্রুপ।পাশাপাশি কালীঘাট মন্দিরকেও নতুন করে সাজিয়ে তোলার কথা ঘোষণা করলেন তিনি। শতাব্দী প্রাচীন এই মন্দির সংস্কারের প্রোজেক্টের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলেই জানালেন মুকেশ আম্বানি।

সপ্তম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে সামিল হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি। মুখ্যমন্ত্রীকে ‘সত্যিকারের অগ্নিকন্যা’ বলে সম্বোধন করেছেন। মুখ্যমন্ত্রীর হাত ধরে ‘সোনার বাংলা’ আরও উজ্জ্বল হয়ে উঠেছে বলেও জানান মুকেশ আম্বানি। প্রসঙ্গত, এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেই বিশেষ গুরুত্ব দিতে চাইছে রাজ্য। এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কর্মসংস্থানকে বিশেষ পাখির চোখ করেছে রাজ্য। দু’দিনের এই মেগা ইভেন্টের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর চেনা সাজে অন্য মাত্রা। সাদা শাড়ির উপর এদিন অফ হোয়াইট ওয়েস্ট কোটে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। ৬০০ কোটির বিনিয়োগের প্রস্তাব নিয়ে শুরু হয় এবারের লগ্নি সম্মেলন। রাজ্য সরকার এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগম আশা, দু’দিনের সম্মেলন শেষে লগ্নির পরিমাণ আরও বাড়বে। এদিন বাংলার মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে বিনিয়োগের পরিবেশ রয়েছে।


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ