Home » ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, অফিস টাইমে ব্যাহত মেট্রো পরিষেবা

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, অফিস টাইমে ব্যাহত মেট্রো পরিষেবা

সময় কলকাতা ডেস্ক, ২২ নভেম্বরঃ ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। বুধবার ব্যস্ত অফিস টাইমে দুর্ভোগ নিত্যযাত্রীদের। রবীন্দ্র সরোবর স্টেশনের লাইনে ঝাঁপ এক ব্যক্তির। মেট্রোরেল সূত্রে খবর, রবীন্দ্র সরোবর এবং উত্তম কুমার মেট্রো স্টেশনের মাঝখনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। যার কারণে আপ-ডাউন দুই লাইনেই মেট্রো চলাচল প্রায় এক ঘণ্টার জন্য ব্যাহত হয়েছে। মৃতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন   রাত পোহালেই আর্জেন্টিনা ব্রাজিল মহারণ, চোট আঘাতে জর্জরিত ব্রাজিলকে সমীহ বিশ্বজয়ী কোচের

এদিকে এই ঘটনার জেরে সকাল ১১ টা পর্যন্ত রবীন্দ্র সদন স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলেনি। অফিস টাইমে মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায় চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছে যাত্রীরা। এরপর সকাল ১১ টা থেকে মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ মহানায়ক উত্তম কুমার ও রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের মাঝখানে ডাউন লাইনে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। সেই দেহটি উদ্ধার করার জন্য আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালানো হচ্ছে।’

আরও পড়ুন   আপনি কি তীব্র পর্যবেক্ষণ শক্তির অধিকারী, ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

জানা যাচ্ছে, বুধবার সকাল ৯টা ৪৭ মিনিটে মেট্রোর মোটরম্যানের নজরে আসে বিষয়টি। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন ঊর্ধ্বতন অফিসারদের। দেহ তোলার জন্য ৪৫ মিনিট ধরে আংশিক বন্ধ ছিল মেট্রো রেল। এরপর ১১টা নাগাদ স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। তবে দেহটি কার সেটা বোঝা যায়নি। ইতিমধ্যেই দেহটিকে সনাক্ত করার কাজ চলছে। যদিও মেট্রো লাইনে আত্মহত্যা রুখতে অটোমেটিক প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের ব্যবস্থা করা হয়েছে। কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর করিডরে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরও থাকছে। তারপরেও তিনি কীভাবে সকলের নজর এড়িয়ে আত্মহত্যা করলেন, তা নিয়েই একাধিক প্রশ্ন উঠছে।

About Post Author