সময় কলকাতা ডেস্ক, ২৬ নভেম্বরঃ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে গভীর খাদে পড়ে গেল যাত্রী ভর্তি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয় ২ যাত্রীর। মৃত দুই আরোহীর নাম বিশাল ছেত্রী ও থুপদেন ভুটিয়া। মৃত ওই দুই যাত্রী সিকিমের বাসিন্দা বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হল শাবক সহ ৩ হাতির
জানা গিয়েছে, সোমবার সকালে চারচাকা করে দুই যাত্রী সিকিম থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় লিকুভিড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যাত্রীর। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসেন তিস্তা ফাঁড়ির পুলিশ ও দমকল কর্মীরা। খাদে পড়ে যাওয়ার পর গাড়িটি তিস্তা নদীতে তলিয়ে যাওয়ায় গাড়িটিকে উদ্ধার করতে বেশ সমস্যা হয়। খবর দেওয়া হয় রঙ্গিত রেসকিউ টিমকে।
এরপর ওই টিমের সদস্যরা এসে একটি ক্রেন নিয়ে এসে গাড়িটিকে খাদ থেকে তোলার ব্যবস্থা করে। গাড়িটিকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করে দেহগুলি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এদিকে, এই দুর্ঘটনার জেরে প্রায় তিন ঘণ্টা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। উদ্ধারকাজ সম্পূর্ণ হলে ফের স্বাভাবিক হয় যানচলাচল।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?