সময় কলকাতা ডেস্ক, ৩০ নভেম্বরঃ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। বৃহস্পতিবার সকালে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের চার জায়গায় এক যোগে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এদিন সকাল ৮টা নাগাদ বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও হানা দেয় সিবিআই। একইসঙ্গে জাফিকুল ইসলামের টিচার্স ট্রেনিং কলেজের অ্যাকাডেমিক বিল্ডিংয়েও তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। এদিন চিরুনি তল্লাশির পর তাঁর বাড়ি থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। বিধায়কের বাড়ি থেকে সিবিআই আধিকারিকরা ২৪ লক্ষ টাকা উদ্ধার করেছেন বলেই জানা গিয়েছে। যদিও বিধায়ক দাবি করেছেন, এটি একটি জমি বিক্রির টাকা। ইতিমধ্যেই তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন জাফিকুলের নামে বিএড , ডিএড, ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসিস্ট কলেজ রয়েছে। এ বিষয়ে ডোমকল থানার আইসি সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর সিবিআই। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে সিবিআই। নিয়োগ দুর্নীতির তদন্তে এদিন সকালেই তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী বিধাননগর পুরসভার তৃণমূলের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় সিবিআই। দেবরাজ বিধাননগর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। পাশাপাশি যুব তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পদেও রয়েছেন তিনি। এদিন রাজারহাট রোডের বাড়িতে তল্লাশি চালানোর পর বেলা ১টা নাগাদ বাড়ি থেকে বেরোতে দেখা যায় দেবরাজকে। তাঁর সঙ্গে সিবিআই-এর আধিকারিকরাও। রাজারহাটের বাড়ি থেকে বেরনোর সময়ে দেবরাজ বলেন, ‘কোর্টের অর্ডারে এই রেইড হয়েছে। আমার আরেকটা রেসিডেন্স রয়েছে। সেখানে আমি যাচ্ছি।’
একইসঙ্গে এদিন সাত সকালেই কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতেওঅহানা দেয় সিবিআই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছিল তৃণমূল কাউন্সিলরের বাড়ি। বাপ্পাদিত্য কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদে রয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত এই বাপ্পাদিত্য। এদিন তৃণমূল কাউন্সিলের পাটুলির বাড়িতে হাজির হন কেন্দ্রীয় বাহিনীর দল। প্রায় ২০ মিনিট পর তৃণমূল কাউন্সিলর নিজেই দরজা খুলে সিবিআই আধিকারিকদের ভিতরে নিয়ে যান। তৃণমূলে পার্থ চট্টোপাধ্যায়ের মানসপুত্র হিসেবেই পরিচিত ছিলেন বাপ্পাদিত্য দাশগুপ্ত। পার্থর হাত ধরেই তাঁর রাজনীতিতে আসা। এরপরই কলকাতা পুরসভার কাউন্সিলর হন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি