সময় কলকাতা ডেস্ক, ৩০ নভেম্বরঃ সন্ধ্যার টিফিনে মুখরোচক কিছু না হলে যেন আড্ডা জমতেই চায় না। ঝোল হোক কিংবা কষা হোক বা ফ্রাই— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ডিম। ফিশ ফিঙ্গার বা চিকেন ফিঙ্গারের দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে ফেলুন এগ ফিঙ্গার। ডিমের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন এগ ফিঙ্গার। গরম ভাতেরসন্ধ্যার টিফিনে আড্ডার সঙ্গে একেবারে জমে যাবে এগ ফিঙ্গার। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে এগ ফিঙ্গার। এগ ফিঙ্গার বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ডিমঃ ৫টি
ময়দা: ২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার: ২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো: ২ চা চামচ
চিলি ফ্লেক্স: ১ চামচ
পেঁয়াজ কুচি: আধ কাপ
পাউরুটির গুঁড়ো: ১ কাপ
নুন: স্বাদমতো
সাদা তেল: পরিমাণ মতো

রন্ধন প্রণালী
প্রথমে একটি বাটিতে ডিম ফাটিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। তারপর একটি গোল টিফিন বাটিতে ভাল করে তেল মাখিয়ে তাতে ডিমের মিশ্রণটি ঢেলে দিন। এবার কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে টিফিন বাটি বসিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রেখে দিন। আধঘণ্টা পর গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা হয়ে গেলে বাক্সের ঢাকনা খুলে জমাট বাধা ডিম লম্বা করে কেটে নিন। এবার অন্য একটি পাত্রে পাউরুটির গুঁড়ো, নুন, গোলমরিচ মিশিয়ে নিন। অপর একটি পাত্রে দু’টি ডিম ফেটিয়ে রাখুন। এবার ফিঙ্গারগুলি প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে তার পর পাউরুটির গুঁড়ো মাখিয়ে ডোবা তেলে ভেজে নিন। কাসুন্দি ও স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন এগ ফিঙ্গার।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি