সময় কলকাতা ডেস্ক, ২৯ নভেম্বরঃ বুধবার ধর্মতলায় অনুষ্ঠিত বিজেপির শাহি-প্রতিবাদ সভার প্রধান বক্তা ছিলেন অমিত শাহ। বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তাঁকে সভামঞ্চে স্বাগত জানান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ তিনি মঞ্চে ওঠেন। ২৩ মিনিট বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী। এদিনের সভায় শাহ নিজের বক্তব্যের মধ্য দিয়ে দুর্নীতি ইস্যুতে বিদ্ধ করেছে তৃণমূলকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাসপেন্ড করা নিয়েও মুখ খোলেন তিনি।

আরও পড়ুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে জয়নগর থানা ঘেরাও কর্মসূচি বামেদের
সভা মঞ্চ থেকে এসিন অমিত শাহ বলেন, দিদি এই নিয়ে দ্বিতীয়বার শুভেন্দুকে বরখাস্ত করলেন। উনি শুভেন্দুকে বার করতে পারেন। কিন্তু জনতাকে চুপ করাতে পারবেন না। ২ কোটি ৩০ লাখ ভোট বাংলায় ভারতীয় জনতা পার্টি পেয়েছে। আমাদের নেতা শুভেন্দু অধিকারীকে দিদি দ্বিতীয়বার বিধানসভা থেকে বরখাস্ত করে দিয়েছেন। আমি বলছি, দিদি কান খুলে শুনে নিন শুভেন্দুজিকে আপনি বিধানসভার বাইরে বের করতে পারেন। কিন্তু, বাংলার জনতাকে চুপ করাতে পারবেন না। বাংলার মানুষ বলছে দিদি আপনার সময় এবার শেষ হয়ে গিয়েছে।
এর পাশাপাশি দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া পার্থ,অনুব্রত,জ্যোতিপ্রিয়-র কথাও উঠে আসে শাহের গলায়। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, পার্থ, অনুব্রত, জ্যোতিপ্রিয়দের কেন এখনও সাসপেন্ড করা হয়নি? এছাড়াও এদিন কাশ্মীর থেকে রাম মন্দির, নরেন্দ্র মোদির একাধিক সাফল্যের কথা উঠে আসে অমিত শাহের গলায়। একইসঙ্গে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়ে অমিত শাহ বলে, খুব শীঘ্রই CAA লাগু হবে।


More Stories
বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি