সময় কলকাতা ডেস্ক, ৪ ডিসেম্বরঃ শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ দুর্নীতির মাঝেই কল্যাণী এইমস-এ নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই তদন্তের স্বার্থে দুই বিজেপি বিধায়ককে তলব করেছে সিবিআই। এসবের মাঝেই এবার কল্যাণী এইমস-এ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ‘মিডলম্যান’ সোমনাথ বিশ্বাসকে গ্রেফতার করল সিআইডি। ধৃত সোমনাথ প্রায় ১ কোটি টাকার প্রতারণা করেছেন বলেই জানা গিয়েছে। হাসপাতালের নিরাপত্তারক্ষী থেকে শুরু করে গ্রুপ-সি, গ্রুপ ডি-সহ নানা পদে চাকরি দেওয়ার নামে তিনি টাকা তুলেছেন। রবিবার কল্যাণীর গয়েশপুর থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সোমনাথ বিশ্বাসকে। রবিবার সোমনাথ বিশ্বাসকে কল্যাণী আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। নিয়োগ দুর্নীতিতে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়োগ দুর্নীতিতে এ রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র রয়েছে কি না, ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে সিআইডি।
আরও পড়ুন ডেপুটি মেয়র খুনের মূল অভিযুক্ত, সংশোধনগারে গুলিতে ঝাঁঝরা করা হল অমন সিংকে
কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই তদন্তের স্বার্থে দুই বিজেপি বিধায়ককে তলব করেছে সিবিআই। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ ও বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে ভবানী ভবনে তলব করা হয়েছে বলেই সূত্রের খবর। ৪ ডিসেম্বর অর্থাৎ আজই বিধায়ক বঙ্কিম ঘোষকে তলব করা হয়েছে। অন্যদিকে, ৫ ডিসেম্বর, মঙ্গলবার বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে তলব করেছে সিবিআই। দুজন বিধায়ককেই দুপুর ১২টার সময় সিআইডি অফিসে হাজিরার জন্য বলা হয়েছে। এর আগেও সিআইডি অফিসারদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বিজেপির এই দুই বিধায়ক। প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। তদন্তে নেমে সিআইডি অফিসাররা বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার বাড়িতেও গিয়েছিলেন। তদন্তের স্বার্থে বিধায়ক-কন্যা মৈত্রী দানার সঙ্গে কথাও বলেছিলেন তাঁরা।
এর আগে গত বছরই কল্যাণী এইমস-এ নিয়োগ দুর্নীতি মামালায় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে তলব করেছিল সিআইডি। গত কয়েকমাস ধরেই এই মামলার তদন্ত চলছে। অভিযোগ,বিধায়ক নীলাদ্রিশেখরের মেয়ে মৈত্রী দানার নিয়োগে দুর্নীতি হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছিল সিআইডি। এ বিষয়ে মৈত্রীকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা। এই একই মামলায় বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসুয়া ঘোষের নিয়োগ নিয়েও প্রশ্ন উঠেছিল। গত বছর ১ এপ্রিল,কল্যাণী এইমসের নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটরের পদে মাসিক ৩০ হাজার টাকা বেতনের চাকরি পান মৈত্রী। কল্যাণী থানায় এই দুর্নীতি নিয়ে অভিযোগ দায়ের করেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। বিধায়ক কন্যার নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করেন তারা। এবার ফের কল্যাণী এইমস নিয়োগ মামলায় ভবানী ভবনে সিআইডির অফিসে তলব করা হল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদহের বাঁকুড়ার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের