সময় কলকাতা ডেস্ক, ৩ ডিসেম্বর: দিনে দুপুরে সংশোধনাগারে শ্যুটআউট। গুলিতে ঝাঁঝরা করা হল এক অপরাধীকে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে অমন সিং নামের এক বন্দুকবাজকে। প্রাক্তন ডেপুটি মেয়র নীরজ সিং খুনের অন্যতম অভিযুক্ত ছিলেন অমন। সংশোধনাগারের ভিতরে তাঁকে লক্ষ্য করে প্রায় তিন রাউন্ড গুলি চালায় আততায়ীরা। প্রতিটি গুলি গিয়ে লাগে অমন সিংয়ের পেটে। ঘটনাস্থলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন তিনি। ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে সংশোধনাগারে পৌঁছেছেন জেলাশাসক, ধানবাদের এসএসপি-সহ জেলার শীর্ষ প্রশাসনের আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, মধ্যপ্রদেশ-রাজস্থানের পর ছত্তীসগঢ়েও বিজেপির জয়জয়কার
জানা গিয়েছে, শ্যুটআউটের ঘটনায় হত আমন সিং নিজেও একজন কুখ্যাত অপরাধী। তাঁর বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় কয়েক ডজন খুনের অভিযোগ রয়েছে। তারমধ্যে সব থেকে উল্লেখযোগ্য হল ধনবাদের প্রাক্তন ডেপুটি মেয়র নীরজ সিং হত্যাকাণ্ড। তবে তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা নন। তিনি আদতে উত্তর প্রদেশের বাসিন্দা। বন্দুকবাজ হিসেবে পুলিশের খাতায় তাঁর নাম উঠেছিল। খুন ছাড়াও একাধিক অপরাধের সঙ্গে নাম জড়ায় অমনের। পুলিশ সূত্রে খবর ভাড়াটে খুনি হিসেবেও কাজ করতেন অমন। শুধু রাজ্যে নয় রাজ্যের বাইরেও তাঁর অপরাধের জাল ছড়িয়ে ছিল।
আরও পড়ুন: চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাঝেই ফের ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক কংগ্রেসের
প্রসঙ্গত, এরাজ্যের আসানসোলের হোটেল ব্যবসায়ী অরবিন্দ ভগত এবং শক্তিগড়ে জাতীয় সড়কের উপরে ব্যবসায়ী রাজু ঝা খুনের ঘটনায়ও উঠে আসে অমনের নাম। পুলিশের সন্দেহ, অমনের দলের লোকজন দুটি ঘটনার সঙ্গে জড়িত। ধানবাদ জেলে গিয়ে এরাজ্যের পুলিশও জিজ্ঞাসাবাদ করে অমনকে। তবে দেশের চার রাজ্যে যখন নির্বাচনের ফল ঘোষণা হচ্ছে, তখন ঝাড়খণ্ডের ধানবাদের এক সংশোধনাগারে গুলি করেই খুন করা হল এই অপরাধীকে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?