Home » জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় হাইকোর্টের দ্বারস্থ ১০ বিজেপি বিধায়ক

জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় হাইকোর্টের দ্বারস্থ ১০ বিজেপি বিধায়ক

সময় কলকাতা ডেস্ক, ৪ ডিসেম্বরঃ জাতীয় সঙ্গীত অবমাননা মামলার জল এবার গড়াল কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের দ্বারস্থ ১০ বিজেপি বিধায়ক। ইতিমধ্যেই বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এফআইআরকে চ্যালেঞ্জ করা হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করার অনুমতিও পান তাঁরা। সোমবারই এই মামলার শুনানি রয়েছে বলেই জানা গিয়েছে। 

আরও পড়ুন    প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত ২ পাইলট

রবিবারই জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় আরও তিন বিজেপি বিধায়ককে তলব করেছিল লালবাজার পুলিশ। মঙ্গলবার তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়, শালতোড়ার চন্দনা বাউরি ও নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীকে তলব করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। এর আগে ৫ জন বিধায়ককে তলব করা হয়েছিল। এবার তালিকায় যুক্ত হলেন আরও তিনজন। এই তিনজনকে মঙ্গলবার ডাকা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টায় ডাকা হয়েছে। সোমবার এই একই মামলায় ডাকা হয়েছে বাঁকুড়ার নীলাদ্রিশেখর দানা, শিলিগুড়ির শঙ্কর ঘোষ, পুরুলিয়ার সুদীপকুমার মুখোপাধ্যায়, মাদারিহাটের মনোজ টিজ্ঞা ও ফালাকাটার দীপক বর্মনকে।

আরও পড়ুন   বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বাংলাদেশের উপকূলে জারি সতর্কতা

উল্লেখ্য, গত বুধবার শাহি সভার দিন তৃণমূলের ধর্ণা কর্মসূচি চলছিল বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে। সেই সময় বিজেপি বিধায়করাও পাল্টা বিক্ষোভ দেখান বিধানসভায় গাড়ি বারান্দার সামনে। তৃণমূলের অভিযোগ, তারা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন, তখন বিজেপির বিধায়করা চিৎকার করছিলেন তারস্বরে। তৃণমূলের দাবি, জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বিজেপি বিধায়করা। তারপরেই তৃণমূলের পরিষদীয় দলের তরফে অধ্যক্ষের কাছে এ নিয়ে অভিযোগ জানানো হয়। এরপরই বিধানসভার সচিব হেয়ার স্ট্রিট থানার পুলিশকে অভিযোগ জানান। ১১ জনের নামে অভিযোগ জমা পড়ে। তার থেকে ৫ জনকে ডাকা হয় সোমবার। মঙ্গলবার হাজির হতে বলা হয়েছে তিনজনকে।

About Post Author