সময় কলকাতা ডেস্ক, ৬ ডিসেম্বরঃ সবসময় চিকেন বা মাছের একইরকম পদ কারোরই ভালো লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই রোজকার রান্না বাদ দিয়ে একটু নতুনত্ব আনতে বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁকড়ার ঝাল। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন কাঁকড়ার ঝাল। বিশেষ করে গরম ভাতের সঙ্গে একবার এই কাঁকড়ার ঝাল খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। কাঁকড়ার ঝাল বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। কাঁকড়ার ঝাল বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন মুঠো মুঠো চুল উঠছে? চুলের পরিচর্যায় আজ থেকেই ব্যবহার করুন পেঁয়াজের রস
উপকরণ
কাঁকড়া: ১০-১২টি (মাঝারি সাইজের)
আদা-রসুন বাটা: ৩ টেবল চামচ
কাঁচা লঙ্কা: ২টো (কুচনো)
পেঁয়াজ: ২টো বড়
টোম্যাটো পিউরি: ১ কাপ
জিরে গুঁড়ো: ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ
গুঁড়ো হলুদ: ২ চা চামচ
লঙ্কা গুঁড়ো: ২ চা চামচ
ধনে গুঁড়ো: ১ চা চামচ
তেজপাতা: ২টো বড় বা ৩টে ছোট
ছোট এলাচ: ৪টে
দারচিনি: ১টা স্টিক (মাঝারি)
লবঙ্গ: ৪টে

রন্ধন প্রণালী
প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিন। এরপর স্লাইস করে কাঁটা পেঁয়াজ , আদা-রসুন বাটা দিয়ে নাড়তে থাকুন। অন্যদিকে কাঁকড়ার দাঁড়া কেটে নিয়ে অর্ধেক করে কেটে নিন। নুন মাখিয়ে রাখুন। এবার পেঁয়াজ সোনালি হয়ে এলে তাতে টোম্যাটো পিউরি দিয়ে ভালো করে নাড়তে থাকুন। একটু নেড়েচেড়ে সব গুঁড়ো মশলা দিয়ে আরও ২ মিনিট কষিয়ে নিন। এবার কাঁকড়া দিয়ে ভাল করে মশলার সঙ্গে মিশিয়ে পরিমাণ মত জল দিন। নুন দিয়ে চাপা দিয়ে ২০-২৫ মিনিট সিদ্ধ হতে দিন। গ্যাসের আঁচ একদম কমিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আরও ৩-৪ মিনিট রাখুন। ব্যস তৈরি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাঁকড়ার ঝাল।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি