সময় কলকাতা ডেস্ক, ৬ ডিসেম্বরঃ ফের লোকাল ট্রেন ভোগান্তি। টিকিয়াপাড়া কারশেডের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন। ব্যাপক চাঞ্চল্য স্টেশন চত্বরে। কি ভাবে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনাস্থলে রেলের আধিকারিক এবং রেল পুলিশেরা। যদিও এই ঘটনায় তেমন ভাবে ব্যাহত হয়নি রেল চলাচল। রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ বাগনান-হাওড়া লোকাল প্ল্যাটফর্মে ঢোকার আগে চাঁদমারি ব্রিজের কাছে হাওড়াগামী ইএমইউ লোকাল ট্রেনটির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় লোকাল ট্রেনের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর প্রভাবে বুধেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা
তবে কোনও যাত্রীর হতাহতের খবর নেই। ঘটনার খবর পাওয়া মাত্রই রেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছন। অন্যদিকে, এই ঘটনার জেরে হাওড়া-খড়গপুর শাখায় বেশ কিছু ট্রেন চলাচল ব্যাহত হয়। অফিস টাইমে এই বিপত্তির জেরে ভোগান্তির শিকার হন যাত্রীরা। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগনান থেকে হাওড়াগামী লোকাল টিকিয়াপাড়া কারশেডের কাছে লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার কারণে লোকাল ট্রেনে মৃদু ঝাঁকুনি হয়।
আরও পড়ুন ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এর দাপটে বিপর্যস্ত চেন্নাই, মৃত কমপক্ষে ৮
ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। পড়ে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে তাঁরা পায়ে হেঁটে স্টেশনে পৌঁছন। এরপরই দীর্ঘক্ষণ ধরে চলে মেরামতির কাজ। এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘বাগনান থেকে হাওড়া আসার সময় টিকিয়াপাড়া কারশেডের কাছে ঘটনা ঘটেছে। স্টেশনে ঢোকার সময় লোকাল ট্রেনের পাঁচ নম্বর কামরা লাইনচ্যুত হয়। এর ফলে পরিষেবা সাময়িক ব্যাহত হয়েছে। খবর পাওয়ার পর রেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা দ্রুত মেরামতির কাজ শুরু করেছেন।’


More Stories
গাড়ি বিস্ফোরণ : মুঘল সুলতানার আক্ষেপ, সাধের দিল্লি নগরীর কী হবে?
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
শরীরে আঘাত ও আগুনের ছ্যাঁকা, ৪ বছরের শিশুর দেহ উদ্ধার ডোমজুড়ে!