Home » শীঘ্রই চালু হতে চলেছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা

শীঘ্রই চালু হতে চলেছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা

সময় কলকাতা ডেস্ক, ১২ ডিসেম্বর: হাওড়া এবং কলকাতাবাসীদের জন্য দারুণ সুখবর। খুব শীঘ্রই হাওড়া ময়দান থেকে মেট্রোয় চেপে সেক্টর ফাইভ। ২০২৪ অর্থাৎ নতুন বছরেই চালু হতে চলেছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই রুটে যাত্রী সাধারণের জন্য মেট্রো শীঘ্রই  চালু হবে। ইতিমধ্যেই কমিশন অফ রেলওয়ে সেফটির কাছে এই রুটটি খুলে দেওয়ার জন্য আবেদনও জানানো হয়েছে। এখন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত নিয়মিত পরীক্ষামূলক ভাবে চালানো হচ্ছে মেট্রো।

আরও পড়ুন   ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে আশাবাদী সৌরভ

বৃহস্পতিবারের মধ্যেই এই রুট পরিদর্শনের করতে পারে সিআরএস-এর প্রতিনিধিরা। পরিদর্শনের পর পরিকাঠামো থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলি যদি ঠিক থাকে সেক্ষেত্রে মেট্রো পরিষেবার অনুমতি মিলবে। এই মুহূর্তে ইস্ট-ওয়েস্ট করিডোরের শিয়ালদা থেকে মেট্রো চলে সেক্টর ফাইভ পর্যন্ত। এই রুটে মোট স্টেশন সংখ্যা আটটি। যার মধ্যে রয়েছে শিয়ালদহ, সল্টলেক স্টেডিয়াম,সিটি সেন্টার, ফুলবাগান, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক। এবার নতুন বছরেই এর সঙ্গেই যুক্ত হতে চলেছে আরও তিনটি স্টেশন। এগুলি হল হাওড়া ময়দান, হাওড়া স্টেশন কমপ্লেক্স ও বিবাদী বাগ।

আরও পড়ুন   পরিবেশের ভারসাম্য রক্ষায় নেট জিরো প্রস্তাবনা ও ইস্টার্ন জোনাল অ্যাসোসিয়েশন অফ মেরিন ইঞ্জিনিয়ার্সের উদ্যোগ

তবে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে এই প্রথম গঙ্গার তলদেশ দিয়ে ছুটবে মেট্রো। জানা গিয়েছে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে সকাল ৭টা থেকে প্রথম মেট্রো চলাচল শুরু হবে। আর রাত ৯টা পর্যন্ত তা চলবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ১৫ মিনিট পরপর ট্রেন চলবে। যদিও এই সূচি প্রসঙ্গে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি বলেই জানিয়েছেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এবং রেলওয়ে বোর্ডের সিইও জয়া বর্মা সিনহা।

 

About Post Author