Home » বৃষ্টির দিনে সন্ধ্যার টিফিনে চটজলদি বানিয়ে ফেলুন পপকর্ন চিকেন

বৃষ্টির দিনে সন্ধ্যার টিফিনে চটজলদি বানিয়ে ফেলুন পপকর্ন চিকেন

সময় কলকাতা ডেস্ক, ৭ ডিসেম্বরঃ বৃষ্টির দিনে সন্ধ্যার টিফিনে একটু তেলেভাজা না খেলে যেন চলেই না। সন্ধ্যার টিফিনে সবসময় একই রকম পদ খেতে কারোরই ভাল লাগে না। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন পপকর্ন চিকেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন পপকর্ন চিকেন। মাংসের কাবাব তো অনেক খেয়েছেন। তাই স্বাদ বদলাতে এবার বাড়িতেই বানিয়ে ফেলুন লোভনীয় পপকর্ন চিকেন। বাড়ির ছোটরা একবার এই পপকর্ন চিকেন খেলে আর ভুলতে পারবে না। পপকর্ন চিকেন বানানোর জন্য রইল খুব সহজ একটি পদ্ধতি-

আরও পড়ুন    আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, কর্মক্ষেত্রে শ্রমের ফল পাবেন! জানুন রাশিফল 

উপকরণ
৩৫০ গ্রাম বোনলেস চিকেন
১ টেবিল চামচ সুজি
অর্ধেক চা চামচ গুঁড়ো গোলমরিচ
১ চা চামচ নুন
আধ কাপ ময়দা
১/৪ কাপ কর্নফ্লাওয়ার
বিস্কুটের গুঁড়ো পরিমাণ মত
পরিমাণ মত তেল
২ চা চামচ সোয়া সস

আরও পড়ুন    ফের মেট্রোরেল বিভ্রাট, রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা

রন্ধন প্রণালী
প্রথমেই বোনলেস চিকেনের টুকরোগুলো ধুয়ে ভাল করে জল ঝরিয়ে নিন। মাংসের মধ্যে অল্প পরিমাণে নুন এবং সোয়া সস মাখিয়ে ম্যারিনেট করে রাখুন। এবার অর্ধেক কাপ জল দিয়ে বিস্কুটের গুঁড়ো ছাড়া সব উপকরণ দিয়ে গোলা তৈরি করুন। এবার তেল গরম করে চিকেনের টুকরোগুলি ওই ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে গরম তেলে ছেড়ে দিন। ডুবো তেলে সোনালি রং করে ভেজে তুলে নিন। চিকেনের টুকরোগুলি ভাজার পর একটি ন্যাপকিনের উপর রাখতে পারেন। তাহলে অতিরিক্ত তেল ঝরে যাবে। ভাজা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন পপকর্ন চিকেন।

About Post Author