সময় কলকাতা ডেস্ক, ৭ ডিসেম্বরঃ ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের আপ লাইনে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। অফিস টাইমে দীর্ঘক্ষণ ব্যাহত মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা বেজে ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃষ্টির দিনে অফিস টাইমে মেট্রো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।
আরও পড়ুন শিক্ষামন্ত্রকের নির্দেশে বিতর্কিত ফলক ভেঙে ফেলল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দক্ষিণেশ্বরগামী ট্রেনটি স্টেশনে ঢোকার মুখেই ঝাঁপ দেন ওই যুবক। তড়িঘড়ি থেমে যায় মেট্রো। আপৎকালীন দরজা খুলে যাত্রীদের সেখান থেকে নামিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে মেট্রো স্টেশনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও তাঁর নাম, পরিচয় এখনও জানা যায়নি। এদিন আত্মহত্যার ঘটনার পরই সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় মেট্রো। ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালান মেট্রো কর্মী ও আরপিএফ। পাওয়ার ব্লক অর্থাৎ বৈদ্যুতিন সংযোগ বিচ্ছিন্ন করে রবীন্দ্র সদন স্টেশনের দুর্ঘটনার অংশে কাজ চলে। খবর পেয়ে মেট্রোর উদ্ধারকারী ঘটনাস্থলে পৌঁছয়। কিছুক্ষণের চেষ্টায় লাইন থেকে ওই ব্যক্তির দেহ বের করে আনা হয়।
আরও পড়ুন IPL2024: খেলা চালিয়ে যাওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলির এই বিশ্বকাপজয়ী সতীর্থ
এদিন বেলা পৌনে ১০টা থেকে ফের মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে। তবে, ঠিক কী কারণে এই ঘটনা তাও এখনও স্পষ্ট নয়। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘বর্তমানে টালিগঞ্জ থেকে কবি সুভাষ ও সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর অবধি পরিষেবা শুরু করা হয়েছে। দ্রুত মেট্রো পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি আমরা।’ শেষ পাওয়া খবর অনুযায়ী ৯টা ৪৮ মিনিট থেকে ফের স্বাভাবিক হয়ে গিয়েছে পরিষেবা।


More Stories
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি