সময় কলকাতা ডেস্ক, ৯ ডিসেম্বর: বাঙালির ভুরিভোজে মটন থাকবে না, তা আবার হয় নাকি! মটন ছাড়া বাঙালির ভুরিভোজ যেন জমতেই চায় না। ছুটির দিনে ভুরিভোজ জমিয়ে তুলতে বাড়ির সদস্যদের জন্য বানিয়ে ফেলুন আচারি চিকেন কোর্মা। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। গরম ভাত, ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে আচারি চিকেন কোর্মা। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই আচারি চিকেন কোর্মা। আচারি চিকেন কোর্মা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন ফের রেল দুর্ঘটনা, ব্যান্ডেল-কাটোয়া শাখায় লাইনচ্যুত মালগাড়ি
উপকরণ
মুরগির মাংস-১ কেজি
সাদা সর্ষে- ২ চামচ
পেঁয়াজ কুচি- হাফ কাপ
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা – ২ চা চামচ
কালো জিরে- ১ চামচ
হিং- সামান্য পরিমাণে
গোটা শুকনো লঙ্কা- ৪টে
টক দই – ১ কাপ
পাতিলেবুর রস – দেড় চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
নুন- পরিমাণ মতো
তেল-পরিমাণ মতো

রন্ধন পদ্ধতি
প্রথমে কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কাগুলি ভেজে তুলে রাখুন। এবার ওই তেলেই পেঁয়াজ লালচে করে ভেজে নিন। কড়াইতে গোটা সর্ষে, কালো জিরে এবং হিং ফোড়ন দিন। তাতে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষাতে থাকুন। প্রয়োজনে সামান্য জল দিয়ে মশলা কষান। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে কষাতে থাকুন। এরপর লেবুর রস এবং ফেটানো দই দিয়ে দিন। মাংস ভাল ভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা দিন। আঁচ কমিয়ে মাংস সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হয়ে গ্রেভি ঘন হয়ে গেলে ভাজা পেঁয়াজ ও শুকনো লঙ্কা দিয়ে নামিয়ে নিন। ব্যস তৈরি লোভনীয় আচারি চিকেন কোর্মা। ফ্রায়েড রাইস, সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন আচারি চিকেন কোর্মা!


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি