সময় কলকাতা ডেস্ক, ৯ ডিসেম্বরঃ দীর্ঘ জল্পনার অবসান। ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় খারিজ হল মহুয়া মৈত্রর সাংসদ পদ। বৃহস্পতিবার সংসদে লোকসভায় পেশ করা হয় এথিক্স কমিটির রিপোর্ট। ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। এথিক্স কমিটির রিপোর্টে মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছিল। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের পরামর্শও দেওয়া হয়েছিল। এদিন লোকসভার স্পিকার ওম বিড়লা এথিক্স কমিটির রিপোর্ট পর্যালোচনা করে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে দেন। এদিন দুপুরে সংসদের লোকসভায় পেশ করা হয় এথিক্স কমিটির রিপোর্ট। দুপুর ২টো থেকে এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা শুরু হয় সংসদে। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এথিক্স কমিটির রিপোর্টকে অগ্রহণযোগ্য বলে দাবি করেন।
আরও পড়ুন ফের রেল দুর্ঘটনা, ব্যান্ডেল-কাটোয়া শাখায় লাইনচ্যুত মালগাড়ি
এদিন সংসদে মহুয়া মৈত্রকে বলার সুযোগ দেওয়ারও দাবি করা হয়। কিন্তু লোকসভার স্পিকার ওম বিড়লা মহুয়া মৈত্রকে বলার সুযোগ দেননি। দীর্ঘ প্রায় এক ঘণ্টার আলোচনার পর এথিক্স কমিটির সুপারিশ মেনে এবং সাংসদদের সম্মতিতেই মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। এদিন সাংসদ পদ খোয়ানোর পরই সংসদের বাইরে গান্ধি মূর্তির পাদদেশে সাংবাদিকদের মুখোমুখি হন মহুয়া মৈত্র। বহিষ্কৃত তৃণমূল সাংসদের পাশে দাঁড়ান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি। এমনকী সমাজবাদী পার্টি, ন্যাশনাল কনফারেন্স পার্টিও মহুয়ার সাংসদ পদ খারিজের প্রতিবাদ করেন। এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র বলেন, ‘ওরা আমায় ৬ মাস ধরে হেনস্থা করবে। কিন্তু আমি প্রশ্ন করছি, আদানির ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির কী হল, যা ইডি-সিবিআই এখনও তদন্ত করে উঠতে পারল না? আমি নাকি জাতীয় নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছি লগ ইন আইডি শেয়ার করে। এটাই আপনাদের বিনাশের শেষ। আমি আবার ফিরে আসব।’
প্রসঙ্গত, মহুয়ার বিরুদ্ধে অভিযোগ নিজের লগ ইন আইডি ও পাসওয়ার্ড অন্য কারওকে দেওয়ার। দুবাই থেকে পাসওয়ার্ড দিয়ে সাংসদের ইমেল অ্যাকাউন্টে লগ ইন হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলায় এথিক্স কমিটির সামনে মহুয়া জানিয়েছিলেন, তাঁর বলে দেওয়া প্রশ্ন অন্য অফিসের এক কর্মীকে দিয়ে তিনি টাইপ করিয়েছিলেন। যতবার তিনি প্রশ্ন তৈরি করেছিলেন, ততবারই অ্যাকাউন্টে লগ ইন করে প্রশ্ন টাইপ করা হয়েছে। এরপরই এথিক্স কমিটি মহুয়া মৈত্রর ‘কঠোর শাস্তির’ সুপারিশ করছে। মহুয়ার ব্যাপারে ৫০০ পৃষ্ঠার খসড়া রিপোর্ট তৈরি করেছিল। এই রিপোর্ট তৈরির জন্য কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার সংবিধান বিশেষজ্ঞদেরও সাহায্যও নিয়েছেন বলে খবর। ওই রিপোর্টে বলা হয়েছিল, সংসদ থেকে অবিলম্বে মহুয়াকে বহিষ্কার করা উচিত। আর কেন্দ্রের সরকারের উচিত মহুয়ার বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাতিষ্ঠানিক তদন্ত শেষ করা। মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সাংবিধানিক সংস্থা লোকপাল। অর্থাৎ এথিক্স কমিটি যে সুপারিশ করতে চলেছে, তার প্রক্রিয়া এক প্রকার শুরুও হয়ে যায়। তবে, এথিক্স কমিটির খসড়া রিপোর্ট এটি। এথিক্স কমিটির বৈঠকেই এই খসড়া রিপোর্ট পেশ করা হয়। তার পর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ওই রিপোর্ট বৈঠকে পাশ করানো হয়।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর