Home » ফের গাড়ি-বাড়ির ঋণে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

ফের গাড়ি-বাড়ির ঋণে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য দুঃসংবাদ। নতুন বছর থেকেই অতিরিক্ত ইএমআই-এর চাপ নিতে হতে পারে মধ্যবিত্তদের। শুক্রবার ফের একবার গাড়ি-বাড়ির ঋণে সুদের হার বাড়াল ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত এই ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধি এবং আর্থিক মন্দা, এই দুয়ের সাঁড়াশি চাপেই এদিন বেসিস পয়েন্ট ৫ থেকে ১০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। ফলে সব সুদের ক্ষেত্রেই ইএমআই কমবেশি বাড়বে।

আরও পড়ুন   রেফারিকে ঘুষি কাণ্ডে আজীবন নির্বাসিত ক্লাব সভাপতি

জানা গিয়েছে, ডিসেম্বরের ১৫ তারিখ থেকেই এই নতুন সুদের হার কার্যকর হতে চলছে। স্টেট ব্যাঙ্ক (SBI) যে নতুন হার ঘোষণা করেছে, সেই হারে একমাসের মেয়াদি ঋণে সুদের হার ৮.১৫ শতাংশ থেকে বাড়িতে ৮.২০ শতাংশ করা হয়েছে। তিন মাসের সুদের ক্ষেত্রেও একই ভাবে সুদ বাড়ানো হচ্ছে। ছ’মাসের মেয়াদি ঋণে সুদ ৮.৪৫ থেকে ৮.৫৫ শতাংশ হচ্ছে। এক বছরের ঋণে সুদের হারও ৮.৫৫ শতাংশ থেকে ৮.৬৫ শতাংশ করা হচ্ছে। দু’বছরের ঋণেও সুদ বাড়ানো হয়েছে ১০ পয়েন্ট।

আরও পড়ুন OPTICALILLUSION: ফেলুদা বা ব্যোমকেশকে টেক্কা দিতে পারবেন পর্যবেক্ষণ শক্তিতে, ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

তিন বছরের ঋণের ক্ষেত্রেও একইভাবে সুদের হার বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক। এর ফলে স্টেট ব্যাঙ্কের লক্ষ লক্ষ ঋণগ্রাহক সাঁড়াশির চাপে পড়তে পারেন। যদিও রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের উপর ব্যাঙ্কগুলির সুদের হার নির্ভর করে। রেপো রেট বাড়ানো হলে ব্যাঙ্কগুলি সুদের হারও বাড়ায়। তবে রিজার্ভ ব্যাঙ্ক গত পাঁচ দফায় রেপো রেট বাড়ায়নি। কিন্তু, তারপরেও বছরের শেষে এসে স্টেট ব্যাঙ্ক ঋণের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল।

About Post Author