সুব্রত দে, ত্রিপুরা সংবাদদাতা,সময় কলকাতা, ১২ ডিসেম্বর : উত্তর-পূর্ব ভারতের পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে আশাবাদ নতুন কিছু নয়। অনেকের মতই এবার এবিষয়ে অকপটে নিজের মতামত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ত্রিপুরা গিয়ে ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে নিজের আশাবাদ প্রকাশ করলেন ক্রিকেট সেলিব্রিটি সৌরভ গঙ্গোপাধ্যায় ।ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ত্রিপুরা সহ গোটা উত্তর-পূর্ব ভারত দেশের অলংকার । এখানে পর্যটনের উন্নয়নের প্রচুর সম্ভাবনা রয়েছে। আজ আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদে সাংবাদিক সম্মেলনে সৌরভ আরও বলেন, ত্রিপুরার সঙ্গে যুক্ত হতে পেরে তার ভালো লেগেছে। আগামী কাল তিনি ছবিমুড়া এবং রাজবাড়ীতে শুটিং করবেন। তিনি আরও বলেন ত্রিপুরার পর্যটনে শিল্পের অনুসারী সম্ভাবনা গুলি তিনি দেখবেন এবং তার প্রয়োজনীয় যা যা করার তিনি করবেন।
আরও পড়ুন LA LIGA: লা লিগায় ঘরের মাটিতে হার বার্সেলোনার, জিতে রিয়ালকে পিছনে ফেলে শীর্ষে জিরোনা
সাংবাদিক সম্মেলনে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় গোটা বিশ্বের প্রশংসিত ব্যক্তি। পৃথিবীর বহু দেশে তাঁকে যেতে হয়েছে । সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,তার ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট থেকে ত্রিপুরা প্রসঙ্গে সবাইকে জানাবেন। সাংবাদিক সম্মেলনের আগে ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যামবাসাডর হিসাবে ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা এবং অধিকর্তা তপন কুমার দাস। এখন দেখার, সৌরভ গঙ্গোপাধ্যায় দূরদৃষ্টির সঙ্গে ত্রিপুরার পর্যটন শিল্পের সম্ভাবনা মিশে গিয়ে কোন নতুন দিগন্ত উন্মোচন করে!


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
মরিচা ঝিল, বর্তির বিল : প্রশাসনিক উদ্যোগে পর্যটন শিল্পে আমডাঙার স্বপ্নপূরণ
মূর্তি পর্যটন কেন্দ্র পর্যটকশূন্য, মূর্তির মনখারাপ