Home » বনদফতরের অভিযান, ইন্ডিয়ান লেপার্ডের বহুমূল্য চামড়া সহ ৩ ব্যক্তি গ্রেফতার

বনদফতরের অভিযান, ইন্ডিয়ান লেপার্ডের বহুমূল্য চামড়া সহ ৩ ব্যক্তি গ্রেফতার

পুরন্দর চক্রবর্তী ও দীপ সেন,সময় কলকাতা : ইন্ডিয়ান লেপার্ড বা ভারতীয় চিতাবাঘের অস্তিত্ব বিপন্ন হয়ে ওঠার মুখে।আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ আইইউসিএন বহু বন্যপ্রাণীকে বিপদগ্রস্থ বলে ঘোষণা করেছে। এর মধ্যে ভারতীয় চিতাবাঘকে প্রায় বিপদগ্রস্থ বলে ঘোষণা করা হয়েছে । লেপার্ডের বা চিতাবাঘের সংখ্যা কমছে।

ইন্ডিয়ান লেপার্ড বা ভারতীয় চিতাবাঘ ক্রমশয় সংখ্যায় কমে আসছে কারণ চিতাবাঘ মানুষকে যত আক্রমণ করে তার চেয়ে বেশি মানুষের হাতে আক্রান্ত হয় চিতাবাঘ। ভারতে প্রতিবছর অন্তত ২০০ চিতাবাঘকে হত্যা করা হয়। মূলত লেপার্ড বা চিতাবাঘের চামড়ার চাহিদা আকাশ ছোঁয়া। ভারতীয় চিতাবাঘের চামড়া বিভিন্ন দেশে পাচার হয়ে চলেছে ফলে চিতা বাঘের সংখ্যা কমতে কমতে ১১,৫০০ থেকে ১৩ হাজারের মধ্যে এসে দাঁড়িয়েছে ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী। ভারতের মধ্যে মধ্যপ্রদেশে রয়েছে সবচেয়ে বেশি চিতাবাঘ, এছাড়াও গুজরাট,কর্ণাটক ও মহারাষ্ট্র রাজ্যেও যথেষ্ট সংখ্যা চিতাবাঘ রয়েছে । শেষ চিতাবাঘুমারি অনুযায়ী উড়িষ্যায় চিতা বাঘের সংখ্যা ৭৬০। আর গোপনে অভিযান চালিয়ে উড়িষ্যারই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল উত্তর ২৪ পরগনার বনদপ্তরের বারাসাত রেঞ্জের বিশেষ দল।

আরও পড়ুন OPTICALILLUSIONS: একমাত্র জিনিয়াসরা পারবে নীচের দেওয়া ছবি দুটি থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

বনদপ্তর আধিকারিক রাজু সরকার জানিয়েছেন, প্রাইমাফেসি অনুযায়ী উড়িষ্যা থেকে চিতা বাঘ শিকার করে চিতা বাঘের চামড়া পাচার করে দেওয়া হচ্ছিল। আর সেই তথ্য গোপন সূত্র মারফত বনদপ্তরের হাতে এসে পৌঁছায়। উড়িষ্যার ৩ বাসিন্দা বিশ্বেশ্বর বাগ, উপেন্দ্র বাগ, রাজেন নাগকে উত্তর ২৪ পরগনা ডিভিশনের বারাসাত রেঞ্জের বন বিভাগের ১০ সদস্যের দল মধ্যমগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে যাদের কাছে বহুমূল্য একটি চিতা বাঘের চামড়া পাওয়া যায় । বাজেয়াপ্ত হওয়া চিতাবাঘের চামড়ার বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা বলে জানিয়েছেন বনবিভাগের আধিকারিক রাজু সরকার।  ধৃত তিনজনকে সোমবার বারাসাতের সিজেএম কোর্টে তোলা হয়। অবৈধ বন্যপ্রাণীর ব্যবসায় জড়িত থাকার কারণে তাদেরকে ৩০ তারিখ পর্যন্ত জুডিশিয়াল কাস্টডি বা জেল হেফাজতে নেওয়া হয়েছে। তাদের সঙ্গে কে বা কারা এই ৱ্যাকেটে জড়িত রয়েছে – তাও তদন্ত করে দেখা হবে বলে বনবিভাগ সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন স্মোক কাণ্ডে সোমবারও উত্তাল সংসদ, শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড দুই কক্ষের মোট ৯২ জন বিরোধী সাংসদ

About Post Author