সময় কলকাতা ডেস্ক, ২০ ডিসেম্বর: তৃণমূলের আমলে দুয়ারে সরকার তো ছিলই, কিন্তু তাছাড়াও সাধারণ মানুষের কাছে ছক ভেঙে উপরি-পাওনা প্রত্যাশিত ছিল না, ছিল না রাজনৈতিক ঘেরাটোপে সামাজিক অসামান্য অবদানের প্রত্যাশা। উল্লেখ্য, এরকম কোনও বাধ্যবাধকতা নেই,দৃষ্টান্তও খুব একটা বেশি নেই। অথচ সেরকমই অভিনবত্বের নজির রেখে চলেছে বেশ কিছু ওয়ার্ড। অন্তত বারাসাত পুরসভা দুয়ারে একগুচ্ছ প্রকল্প নিয়ে সেরকমই নজির রাখছে। পথিকৃৎ হয়ে দেখা দিয়েছেন কিছু কাউন্সিলার। এঁদের মধ্যে একজন চিকিৎসক সুমিত সাহা যার ওয়ার্ডে দুয়ারে সরকার ছাড়াও দুয়ারে গ্যাস প্রকল্পের প্রযুক্তিগত দিককে সুনিশ্চিত করা হচ্ছে।
আরও পড়ুন আর্থিক সঙ্কটের মুখোমুখি হবেন, স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে! পড়ুন রাশিফল
বারাসাত পুরসভার ১৩,১৪,১৫ নম্বর ওয়ার্ডে সেরকম দৃষ্টান্ত গড়ে ওঠার পাশাপাশি রক্তদানের উৎসব রাজনীতির মানুষদের মানুষের পাশে থাকার ব্রতকে সামনে আনছে যে বিশ্বাস কোথাও কোথাও চিড় ধরতে বসেছিল। চিকিৎসক সুমিত সাহা জানিয়েছেন, শুক্রবার থেকে রাজ্যজুড়ে আবার শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। অষ্টম পর্যায়ের এই দুয়ারে সরকার শিবির চলবে দেড়মাস ধরে। তবে এটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে বিভিন্ন প্রকল্পর আবেদনপত্র জমা নেওয়া হবে। আর, দ্বিতীয় ধাপে হবে পরিষেবা প্রদান শিবির।রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এবার দুয়ারে সরকারে আবেদনপত্র জমা নেওয়া হবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
আগামী বছরের ২ থেকে ৩১ জানুয়ারি হবে পরিষেবা প্রদান শিবির। এবারও প্রতিটি বুথে করা হচ্ছে দুয়ারে সরকার শিবির। আবেদনপত্র গ্রহণ শিবিরে ৩৬ টি প্রকল্প বা পরিষেবার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। বুধবার বারাসাত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শিবিরের আয়োজন করা হয়। দুয়ারে সরকারের পাশাপাশি এদিন রক্তদান শিবির ও গ্যাসের বায়োমেট্রিক পরিষেবা দেওয়া হচ্ছে বারাসাত পুরসভার ১৩,১৪,১৫ নম্বর ওয়ার্ডে। বনমালীপুর প্রিয়নাথ গার্লস হাই স্কুলে এমনটাই জানালেন ১৩ নম্বর ওয়ার্ডের পুরপিতা ডক্টর সুমিত সাহা। আদতে চিকিৎসক সুমিত সাহার মত রাজনৈতিক ব্যক্তিত্বরা গ্লাসনস্ত,পেরেস্ত্রইকার মতই হয়তো সুবাতাস বয়ে নিয়ে আসতে চান ক্ষয়িষ্ণু রাজনৈতিক ভাবনায় দীর্ণ ও সংকীর্ণ আবহে।।


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ