Home » এরকমও হয় ! আলাদা আলাদা পথদুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

এরকমও হয় ! আলাদা আলাদা পথদুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু

সময় কলকাতা ডেস্ক, ২৬ ডিসেম্বর : এরকমও হয়! আলাদা আলাদা পথ দুর্ঘটনার শিকার হয়ে আলাদা আলাদা জায়গায় প্রাণ হারালেন একই পরিবারের চারজন সদস্য।

তেলেঙ্গানার নালগোন্ডা জেলায় কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে NH 186-এ দুটি ভিন্ন ভিন্ন সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজন সহ মোট পাঁচজন প্রাণ হারিয়েছেন , সোমবার পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে দুর্বল দৃশ্যমানতার কারণে প্রথম দুর্ঘটনায় ভেম্পাহাদে এক পথচারী সহ দু’জনের মৃত্যু হয়েছে। নাগারাজু (২৮), রামাওয়াত কেশবকে (১৯) তার বাইক দিয়ে ধাক্কা মারে, রামাওয়াত পায়ে হেঁটে যাচ্ছিলেন। দুজনেই এই দুর্ঘটনায় মারা যান, পুলিশ জানিয়েছে। এরপরে রামাওয়াত কেশব নামে তরুণের মৃত্যুর পরে তাঁর পরিবারের উপর নেমে আসে ভয়ঙ্কর বিপদ।

রামাওয়াত কেশবের পরিবার দুর্ঘটনার কথা জানতে পেরে যখন তারা ঘটনাস্থলের দিকে যাচ্ছিল তখন তাদের গাড়ির সাথে কুয়াশাচ্ছন্ন অবস্থার মধ্যে পার্বতীপুরমের কাছে একটি তেলের ট্যাঙ্কারের  সংঘর্ষ হয়।দুর্ঘটনাগ্রস্থ  টাটা এসে ভ্রমণকারী সাতজনের মধ্যে কেশবের পরিবারের  তিনজন ঘটনাস্থলেই মারা যান, অপর চারজনের অবস্থা আশঙ্কাজনক।যে তিনজন নিহত হয়েছেন তারা হলেন — রামাওয়াত পান্ডু (৪০), রামাওয়াত গনিয়া (৪০) এবং রামাওয়াত বুজ্জি (৩৮), পুলিশ জানিয়েছে।পুলিশ আরও জানিয়েছে, নিহত পাঁচজন একই গ্রামের এবং তাঁরা মাল্লেভানি কুন্তা থান্ডা গ্রামের বাসিন্দা ছিলেন ।তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিরিয়ালাগুদা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।।

আরও পড়ুন OPTICALILLUSION: ৯৯ শতাংশ মানুষ পারবেনা নীচের দেওয়া ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

About Post Author