সময় কলকাতা ডেস্ক, ৩০ ডিসেম্বর: দৈনিক রাশিফল অনুযায়ী দিনটি অনেকের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দৈনিক রাশিফল অনুযায়ী মকর রাশির জাতক/জাতিকাদের চাকরিতে পদোন্নতি হবে। তুলা রাশির জাতক/জাতিকারা আজ বন্ধুদের জন্য মূল্যবান সময় নষ্ট করবেন না। দেখে নিন বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের কেমন কাটবে আজকের দিনটি।
আরও পড়ুন ডান কাঁধে সফল অস্ত্রোপচার মুখ্যমন্ত্রীর, হাসপাতাল থেকে বেরিয়েই নতুন বছরের শুভেচ্ছা জানালেন
মেষ/ Aries রাশিফল ( মার্চ ২১ – এপ্রিল ২০ )
মূল্যবান জিনিসের মত আপনার ভালোবাসাকে সতেজ রাখুন। অর্থ যে কোনও সময় প্রয়োজন হতে পারে। আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন। আপনার স্ত্রী আপনাকে অনেক প্রাধান্য দেবে।
বৃষ/ Taurus রাশিফল ( এপ্রিল ২১ – মে ২১ )
আপনার ভালবাসা প্রত্যাখিত হতে পারে। আজ আপনি ধর্মীয় স্থানে অর্থ বিনিয়োগ করতে পারেন। বন্ধুদের জন্য মূল্যবান সময় নষ্ট করবেন না। আজ কাছের বন্ধুদের সঙ্গে একটা ভালো সন্ধ্যা কাটাতে চলেছেন।
মিথুন/ Gemini রাশিফল ( মে ২২ – জুন ২১ )
আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। আজ বন্ধুদের জন্য রাতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। আজ খরচ বাড়বে। ব্যবসা সম্পর্কিত কোনও আলোচনায় আজ না যাওয়াই ভালো। আপনার কাছে আজ অনেকেই টাকা ধার চাইতে পারে। কোনও প্রতিশ্রুতিতে পা দেবেন না। আজ আপনার অর্থের প্রয়োজন হতে পারে। খরচ বাড়বে।
কর্কট/ Cancer রাশিফল ( জুন ২২ – জুলাই ২৩ )
কিছু শারীরিক সমস্যা আজ আপনাকে যন্ত্রণা দিতে পারে। আজ মা-বাবার সঙ্গে ঘুরতে যেতে পারেন। অকারণে উত্তেজিত হয়ে যাবেন না। আপনার জন্য তা বিপদ ডেকে আনবে। রাগের কারণে পরিবারের কোনও সদস্যের সঙ্গে আজ ঝগড়া হতে পারে।
সিংহ/ Leo রাশিফল ( জুলাই ২৪ – আগস্ট ২৩ )
আপনার বেশ কিছু টাকা খরচা হতে পারে। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাবেন। সন্ধ্যাবেলায় বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটান।
কন্যা/ Virgo রাশিফল ( আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩ )
আজকে বিনা কোনো কারণে লোকের সাথে ঝামেলা হতে পারে। আপনার মূল্যবান সময় বন্ধুদের জন্য নষ্ট করবেন না। প্রেমের সম্পর্কে বাধা আসতে পারে। আজ আপনি টাকা ধার নিতে পারেন। জলের থেকে দূরে থাকুন।
তুলা/ Libra রাশিফল ( সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩)
কাজের চাপ আপনাকে সারাদিন বিরক্ত করবে। কাজের জায়গায় আজ আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। বন্ধুদের জন্য মুল্যবান সময় নষ্ট করবেন না।
বৃশ্চিক/ Scorpio রাশিফল ( অক্টোবর ২৪- নভেম্বর ২২ )
পরিবারের সবার সঙ্গে কিছুটা সময় কাটান। ভালবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে। গুরুত্বপূর্ণ ব্যাক্তির সঙ্গে কথোপকথনের সময়ে উত্তেজিত হয়ে যাবেন না। আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে।
ধনু/ Sagitarious রাশিফল ( নভেম্বর ২৩ – ডিসেম্বর ২২ )
আপনার ভবিষ্যতের জন্য আজ কিছু টাকা সঞ্চয় করতে পারেন। সম্পত্তি নিয়ে আজ ভাইদের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ প্রিয়জনের জন্য কিছুটা সময় বের করুন।
মকর/ Capricorn রাশিফল ( ডিসেম্বর ২৩- জানুয়ারি ২০ )
নিজের মন কে নিয়ন্ত্রণে রাখতে শিখুন। চাকরিতে পদোন্নতি হবে। আপনার জীবন সঙ্গীনীর সঙ্গে টাকা নিয়ে ঝামেলা হতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। সুখী জীবনের স্বার্থে ব্যয় কমান।
কুম্ভ/ Aquarious রাশিফল (জানুয়ারি ২১- ফেব্রুয়ারি ১৯)
আপনি অফিসে অতিরিক্ত সময় ব্যয় করলে আপনার পার্সোনাল জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। আজ আপনি কোনো কাজের জন্য দারুণ সুনাম অর্জন করবেন। কোন মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বুদ্ধিকে কাজে লাগান।
মীন/ Pisces রাশিফল ( ফেব্রুয়ারি ২০- মার্চ ২০ )
আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকতে শিখুন। আপনার বিশ্রামের প্রয়োজন। কিছু ইতিবাচক চিন্তা-ভাবনাকে কাজে লাগান। নির্মম শিকারে পরিণত হবেন। রূপচর্চায় বেশী খরচ না করে টাকা জমান।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি