Home » ভয়াবহ অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের গ্লাভস কারখানায়, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৬ শ্রমিকের

ভয়াবহ অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের গ্লাভস কারখানায়, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৬ শ্রমিকের

সময় কলকাতা ডেস্ক, ৩১ ডিসেম্বর: বর্ষশেষের রাতে মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রে। শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের গ্লাভস কারখানা। ঘুমের মধ্যেই জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৬ জন শ্রমিকের। ঝলসে গেছেন আরও অন্তত ৫ থেকে ৬ জন। শনিবার গভীর রাতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজী সম্ভাজি নগরের একটি গ্লাভস তৈরির কারখানায়।

আরও পড়ুন   শাহী সফরের পরই দু’দিনের রাজ্য সফরে আরএসএস প্রধান মোহন ভাগবত

সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার কাজ শেষ করে কারখানার ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন ১৪-১৫ জন শ্রমিক। রাত ২টো নাগাদ হঠাৎই দাউদাউ করে জ্বলতে শুরু করে পুরো কারখানা। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় গোটা চত্বরজুড়ে। দ্রুত আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। কিন্তু, ঘুমন্ত থাকায় ওই শ্রমিকরা কেউ কিছু বুঝতে পারেননি। তবে বাইরে থেকে লোকজন দেখতে পান। তাঁদের চিৎকারে আরও লোকজন ছুটে আসেন।

আরও পড়ুন   ঝোল কিংবা পাতুরি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন প্রন ককটেল

রাত ২টো নাগাদ তড়িঘড়ি খবর পৌঁছয় দমকলে। খবর পাওয়া মাত্রই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায়। রাতভর চেষ্টা চালিয়ে রবিবার সকালের দিকে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। ততক্ষণে ৬ জনের পুড়ে মৃত্যু হয়েছে। অন্যদিকে, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। তবে, এদিন কী থেকে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

About Post Author