সময় কলকাতা ডেস্ক, ১ জানুয়ারি: নিহত সংসদ হামলার মাস্টারমাইন্ড তথা পাক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার? নববর্ষের প্রথম দিনে জোর গুঞ্জন সমাজ মাধ্যমে। পাকিস্তানে ঘটা একটি গাড়ি বিস্ফোরনের ভিডিও ঘুরছে নেটপাড়ায়। একপক্ষের দাবি সেই গাড়িতে ছিলেন জইশ-ই-মহম্মদের প্রধান। যদিও খবরে সরকারি সিলমোহর পাওয়া যায়নি।একটি সূত্রের দাবি, সোমবার ভোরে নিহত হন মাসুদ। পাকিস্তানের ভাওয়ালপুরের মসজিদ থেকে ফেরার পথে তাঁর উপর প্রাণঘাতী হামলা চালায় কয়েকজন অজ্ঞাত পরিচিত ব্যক্তি। মাসুদের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ছিলেন মাসুদ বলেও দাবি উঠছে।

আরও পড়ুন:নতুন বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক