সুজয় ভট্টাচার্য, পূর্ব বর্ধমান,সময় কলকাতা , ১০ জানুয়ারি : পশ্চিমবঙ্গের ধানের গোলা বলে পরিচিত বর্তমান জেলার শুধুমাত্র ধানের জন্যই নয়, শাকসবজির জন্যও প্রসিদ্ধ। অথচ বর্ধমান জেলার সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড় নিত্য প্রয়োজনীয় শাকসবজি কিনতে গিয়ে। অগ্নিমূল্য শাকসবজি। বর্ধমান জেলার আনাচে-কানাচে ঘুরে এবং বাজারের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে মনে হল তেমনটাই।

পূর্ব বর্ধমান জেলার ছবি ধরতে সময় কলকাতার তরফে জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে ক্রেতাদের প্রতিক্রিয়া নেওয়া হয়েছে। শাকসবজির বাজার যে আগুন, অগ্নিমূল্য যে বাজার তা অত্যন্ত স্পষ্ট।
আরও পড়ুন SENA countries বা সেনা কান্ট্রিজ বলতে কী বোঝায়? ক্রিকেটে এই কথার প্রাসঙ্গিকতাই বা কী?
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া জংশন স্টেশন। কাঁচা সবজির বাজারে গিয়ে দেখা গেল প্রত্যেকটি জিনিসের দাম অগ্নি মূল্য যা ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এমনটাই জানা গেল ক্রেতা দের সাথে কথা বলে সবজি বিক্রেতারা বলেন যে গত বছরের তুলনায় এবছর দামটা অনেকটাই বেশি । শীতকালীন সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ক্রেতারা বিপাকে এমনটাই জানা গেল ক্রেতাদের সঙ্গে কথা বলে । ক্রেতাদের বক্তব্য প্রায় একইরকম। যদিও নিষ্কৃতির রাস্তা তাঁদের জানা নেই।সমর কুমার দত্ত , বাপি ব্যানার্জি , অভিজিৎ চৌধুরীরা বলেন কাঁচা সবজির দাম এ বছর খুবই বেশি সবজির বাজার করতে এসে নাবিশ্বাস উঠছে আমাদের । সবমিলিয়ে সুখে নেই ক্রেতারা। কাটোয়া সহ বর্ধমানের চিত্র একইরকম। উত্তরণের রাস্তা খুঁজছেন ক্রেতারা।
আরও পড়ুন চিতাবাঘ শাবকসহ মালবাজার এসএসবি ক্যাম্পে, সজাগ দৃষ্টি রাখছে বনদফতর


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী