Home » চিতাবাঘ শাবকসহ মালবাজার এসএসবি ক্যাম্পে, সজাগ দৃষ্টি রাখছে বনদফতর

চিতাবাঘ শাবকসহ মালবাজার এসএসবি ক্যাম্পে, সজাগ দৃষ্টি রাখছে বনদফতর

সানী রায়, সময় কলকাতা ,৫ জানুয়ারি : সংখ্যায় কমে এলেও,  বিলুপ্তপ্রায় চিতাবাঘের  আনাগোনা লেগেই থাকে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় । মাঝে মাঝে  চোরাশিকারীদের নজরে পড়ে বিপন্ন হয় তারা। যত না মানুষকে আক্রমণ করে  তারা, তার চেয়ে মানুষের হাতে অনেক বেশি আক্রান্ত হতে হয় তাদের। শুক্রবার সকালে মেটেলি ব্লকের মালবাজার ৪৬ ব্যাটালিয়ন এসএসবি ক্যাম্পের ভিতরে একটি চিতাবাঘকে শাবকসহ ঘোরাফেরা করতে দেখা যায়। খবর পেয়ে বন দপ্তরের খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শাবকটিকে নিরাপদে সরিয়ে দেন।

জানা গিয়েছে , গত দু’দিন ধরে  এসএসবি ক্যাম্পে  শাবককে নিয়ে একটি চিতাবাঘ আশ্রয় নিয়েছে। ক্যাম্প সংলগ্ন এলাকার পাশেই রয়েছে বেশ কয়েকটি ছোট চা বাগান। অনুমান করা হচ্ছে, ওই চা বাগান থেকেই চিতাবাঘটি শাবকসহ ক্যাম্পের ভিতরে ঢুকে পড়েছে।

বনদফতরের খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজলকুমার দে জানান, “শাবকটিকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যার পরেই মা চিতাবাঘ এসে শাবকটিকে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তবে, ক্যাম্পের ভিতরে রাতে জওয়ানদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার’-এ ভারতের চিতাবাঘকে ‘বিপন্ন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার পরই কড়া ব্যবস্থা নেয় সরকার। অনেক ক্ষেত্রেই তবুও লাভ হয়নি, তাই উত্তরবঙ্গে চিতাবাঘের ওপরে আক্রমণ বা চিতাবাগের হাতে আক্রান্ত হওয়ার ঘটনা যাতে না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখছে বনদফতর।।

আরও পড়ুন : সবুজ সাথী প্রকল্পের সাইকেলে চেপে রাম মন্দিরে চলল ১৮ বছরের রামভক্ত মানব

About Post Author