Home » দেশের দীর্ঘতম অটল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দেশের দীর্ঘতম অটল সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সময় কলকাতা ডেস্ক, ১৩ জানুয়ারিঃ এবার দূরত্ব কমল মুম্বই ও নবি মুম্বইয়ের মধ্যে। স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তীতে শুক্রবার দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে এই সেতুর নাম দেওয়া হয়েছে অটল সেতু। মুম্বইয়ের সঙ্গে নবি মুম্বইয়ের সংযোগকারী অটল সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল  রমেশ বইস ও  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। আগামী কয়েকদিনের মধ্যেই ২১.৮ কিলোমিটার লম্বা এই সেতুতে যান চলাচল শুরু হয়ে যাবে বলেই সূত্রের খবর।

আরও পড়ুন    BANGLADESH FOOTBALL FEDERATION:বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বড় অঙ্কের আর্থিক জরিমানা ফিফার

প্রায় ১৮ হাজার কোটি টাকা খরচ করে নির্মিত এই সেতু আরব সাগরের উপর দিয়ে নবি মুম্বইয়ের সঙ্গে দক্ষিণ মুম্বইকে যুক্ত করল এই সেতু। ফলে ২ ঘণ্টার পথ পাড়ি দেওয়া যাবে মাত্র ২০ মিনিটেই। জানা গিয়েছে, এই সমুদ্র সেতু নির্মাণে ১৭,৮৪০ কোটি টাকা খরচ হয়েছে। এই ব্রিজের দৈর্ঘ্য ২১.৮ কিলোমিটার। এই সেতুর মোট দৈর্ঘ্যের ১৬.৫ কিলোমিটার রয়েছে সমুদ্রের উপরে। এবং সাড়ে ৫ কিলোমিটার রয়েছে স্থলের উপরে। অটল সেতুতে রয়েছে ৬ লেনের রাস্তা।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: ১ শতাংশ মাত্র পারবে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

প্রসঙ্গত, ২০১৬ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী মোদি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর এবং নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত সংযোগ প্রদান করবে। এটি মুম্বই থেকে পুনে, গোয়া এবং দক্ষিণ ভারতে ভ্রমণের সময়ও অনেকটাই কমিয়ে দেবে। জানা গিয়েছে, এই সেতু একবার পার করার জন্য ৫০০ টাকা টোল ট্যাক্স দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে আলোচনা করে তা ২৫০ টাকা হয়। সেতু দিয়ে আসা-যাওয়ার জন্য টোল দিলে দিতে হবে মোট ৫০০ টাকা। যদিও পরে সেটা কমে দাঁড়ায় ৩৭৫ টাকা।

About Post Author