Home » দেহ পঞ্চভূতে বিলীন, রহস্য রয়ে গেল সিআরপিএফ জওয়ান বিশ্বজিৎ অধিকারীর মৃত্যু ঘিরে

দেহ পঞ্চভূতে বিলীন, রহস্য রয়ে গেল সিআরপিএফ জওয়ান বিশ্বজিৎ অধিকারীর মৃত্যু ঘিরে

সুজয় ভট্টাচার্য, কাটোয়া, ১৫ জানুয়ারি : বাড়িতে কফিনবন্দি দেহ এল, শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরে পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন কাশ্মীরে দায়িত্বরত অবস্থায় মৃত্যু হওয়া  সিআরপিএফ জওয়ান বিশ্বজিৎ অধিকারী। তবুও ‘রহস্য’রয়ে গেল তাঁর মৃত্যু ঘিরে। ধোঁয়াশায় ঢাকা থাকল কাশ্মীরে কেন ও কিভাবে তাঁর মৃত্যু হয়েছিল।  স্ত্রী ও পরিবার জানল না সিআরপিএফ জওয়ান বিশ্বজিৎ অধিকারীর মৃত্যুর প্রকৃত কারণ।

আরও পড়ুন OPTICAL ILLUSION: পৃথিবীর মাত্র ৩ শতাংশ মানুষ পেরেছেন ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

কাশ্মীরে দায়িত্বরত থাকা ও রহস্যজনকভাবে মৃত্যু হওয়া বীরভূমের বাসিন্দা সিআরপিএফ জওয়ান বিশ্বজিত অধিকারীর দেহ সোমবার কীর্ণাহার হয়ে এসে পৌঁছায় পূর্ব বর্ধমানের কাটোয়ায়। কাটোয়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্য ও অন্তিম সংস্কার হয়। কীর্ণাহারের বাসিন্দা বিশ্বজিৎ অধিকারী কয়েক বছর আগে কাটোয়া শহরে একটি বাড়ি কিনেছিলেন। উল্লেখ্য,৩৬ বছর বয়সী বিশ্বজিৎ অধিকারীকে শহীদ বলা হলেও তাঁর স্ত্রী ও পরিবারের চোখে তাঁর মৃত্যু :রহস্যজনক’।

প্রসঙ্গত ,বীরভূম জেলার কীর্ণাহার এলাকার আলিগ্রামের সিআরপিএফ জওয়ান বিশ্বজিৎ অধিকারী কাশ্মীর উপত্যকায় দায়িত্বরত ছিলেন। গত সন্ধ্যায় মাথায় বুলেটের আঘাত পেয়ে রহস্যজনকভাবে নিহত হন।অধিকারী পরিবার গত রাতে কাশ্মীর থেকে একটি সংক্ষিপ্ত ফোন কল পেয়েছিল যে মাথায় বুলেটের আঘাত পেয়ে তিনি মারা গেছেন। সে সময় বাড়িতে তার স্ত্রী নবনীতা অধিকারী ও সাত বছরের ছেলে সম্পূর্ণভাবে বাকরুদ্ধ হয়ে পড়ে। পরিবারের বড় ছেলে বিশ্বজিৎ অধিকারী শৈশব থেকেই একজন ভাল ক্রীড়াবিদ ছিলেন। ২০০৬ সালে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) তে যোগ দিয়েছিলেন এবং বর্তমানে কাশ্মীর উপত্যকায় সিআরপিএফের ১১০ ব্যাটালিয়নে দায়িত্বরত ছিলেন।

আরও পড়ুন ট্রেনের শৌচালয়ের মধ্যেই আত্মহত্যা বাংলার পরিযায়ী শ্রমিকের

রাতেই অধিকারী পরিবার বীরভূম জেলার স্থানীয় কীর্ণাহার থানার সাথেও যোগাযোগ করেছিল যারা কিছুক্ষন পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তার মৃত্যুর খবরে হতচকিত স্ত্রীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল উল্লেখযোগ্য।“এখনও স্পষ্ট নয় যে তাকে সন্ত্রাসীরা হত্যা করেছে নাকি অন্য কোনো ব্যক্তি। আমাদের বলা হয়েছে যে তিনি ডিউটিতে ছিলেন এবং বিষয়টি আমাদের কাছে খুব রহস্যজনক বলে মনে হচ্ছে।আমরা আমার স্বামীর মৃত্যুর পিছনে সঠিক কারণ জানতে চাই,” প্রয়াত জওয়ানের স্ত্রী নবনীতা অধিকারী বলেন।।

আরও পড়ুন স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিয়ে স্বেচ্ছায় প্রাক্তন হলেন স্বামী

About Post Author