সময় কলকাতা ডেস্ক, ১৫ জানুয়ারি: শীতকাল মানেই পিঠেপুলি। আর পিঠেপুলি ছাড়া যেন পৌষ সংক্রান্তি অসম্পূর্ণ থেকে যায়। পিঠে মানেই কি শুধু পাটিসাপটা? সেই দস্তর ভেঙে এবার পাতে পড়ুক ঝিনুক পিঠে। চেনা পদের অচেনা বদল দেখতে বানিয়ে ফেলুন অচেনা স্বাদের এই ঝিনুক পিঠে। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পৌষ সংক্রান্তিতে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন ঝিনুক পিঠে। ঝিনুক পিঠের সঙ্গে একেবারে জমে যাবে শীতকালীন সন্ধ্যার আড্ডা। ঝিনুক পিঠে বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন পৌষ সংক্রান্তির দিন পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ হবে, চাকরিতে সমস্যা! জানুন রাশিফল
উপকরণ
চালের গুঁড়ো-১৫০ গ্রাম
ময়দা-২৫০ গ্রাম
দুধ-৩ কাপ
এলাচ গুঁড়ো-সামান্য
জল- পরিমাণ মতো
ড্রাই ফ্রুটস-সামান্য
সিরার জন্য গুড় ও অল্প জল
নারকেল কুঁড়ো
তেল-ডিপ ফ্রাইয়ের জন্য
চিনি-পরিমাণ মতো

রন্ধন প্রণালী
প্রথমে চিনি, ময়দা ও চালের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। এবার ভালোভাবে দুধ ফুটিয়ে তাতে নারকেল কুঁড়ো মিশিয়ে নিন। চালের গুঁড়োর মিশ্রণ দিয়ে রুটির মতো ডো বানিয়ে নিতে হবে। এরপর ছোট ছোট লেচি কেটে ডিমের মতো আকারে গড়ে নিন। এবার এই ডিম্বাকৃতি বলকে একটি চিরুনির উপর রেখে আর একটি চিরুনি দিয়ে চেপে ঝিনুকের আকৃতিতে মুড়িয়ে নিন। এরপর ওইগুলি ডুবো তেলে ভেজে নিন। জল ও এলাচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটা শিরা তৈরি করে নিন। শিরা বেশি ঘন করবেন না। এরপর পিঠেগুলো গরম ওই শিরায় ছেড়ে দিলেই তৈরী হয়ে যাবে ঝিনুক পিঠে। ড্রাই ফ্রুটস উপরে দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি