সাম্য গোস্বামী ও আবুল কায়েম, সময় কলকাতা , ১৫ জানুয়ারি :এক মহিলা এবং তাঁর কন্যাকে অশ্লীল ভাষায় গালাগালি এবং বেধড়ক মারধর উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের। মোবাইল ফুটেজ ভাইরাল এবং বিস্ফোরক অভিযোগ দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়পুল মেঠোপাড়া এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।
রবিবার বিকেলের মহিলা আক্রান্ত হওয়ার ঘটনায় তোলপাড় পড়ে যায় দত্তপুকুর এলাকায়, ভিডিও ফুটেজ ভাইরাল হতেই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মহলে। প্রসঙ্গত,মসলিমা বিবি ( দত্তপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৪২ নম্বর পার্টের স্থায়ী বাসিন্দা) বর্তমান পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে জমিজমা কেন্দ্রিক সমস্যায় বেধড়ক মারধর করার অভিযোগ তুলেছেন।অভিযোগ, মারধর করা হয়েছে তাকে ও তার মেয়েকে। অভিযোগ, পঞ্চায়েত সদস্য তাজউদ্দিন তাদের পারিবারিক ৬ শতক জমি দখল করাকে কেন্দ্র করে ঝামেলা চরম আকার নিলে মহিলা এবং তার মেয়ে হাসিনা বেগমের গায়ে হাত তোলেন। শুধু তাই নয়, যে ভাইরাল ভিডিও প্রকাশ পায় সেখানে দেখা যাচ্ছে যে , পঞ্চায়েত সদস্য তাজউদ্দিন অত্যন্ত কুরুচিকর গালিগালাজ করার পরে মসলিমা বিবি ও তার মেয়ে হাসিনা বেগমকে রাস্তার পার্শ্ববর্তী এক জায়গায় ধাক্কা মেরে ফেলে দেন এবং মারধর করছেন।
ঘটনার সূত্রপাত যা নিয়ে অর্থাৎ সেই জমি জায়গা নিয়ে সমস্যা ছিলই। নির্যাতিতা মহিলা এলাকা তথা আমডাঙার বিধায়ক রফিকর রহমানের শরণাপন্ন হয়েছিলেন বলে জানিয়েছেন। বিধায়ক ঘটনার মীমাংসা করে দেবেন বললেও তাজউদ্দিন এই বিষয়ে সমঝোতার যাবতীয় প্রচেষ্টা এড়িয়ে যাচ্ছিলেন, এমনটাই অভিযোগ। মহিলা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েত সদস্য তাঁর দলবল নিয়ে ওই বাড়ি গিয়েছেন এবং প্রাণনাশের হুমকিও দিচ্ছেন। এই ঘটনার পরে এই অভিযোগ নিয়ে বা ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে পঞ্চায়েত সদস্য কোনও মন্তব্য করেন নি। (ভাইরাল হওয়া ভিডিওর ফুটেজের সত্যতা যাচাই করেনি সময় কলকাতা )
আরও পড়ুন স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিয়ে স্বেচ্ছায় প্রাক্তন হলেন স্বামী


More Stories
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
রং যেন মোর মর্মে লাগে – উৎসবে সমাজকর্মী কাউন্সিলরের আহ্বান
লক্ষ্মীর ভান্ডারে লক্ষীলাভ : নববারাকপুরে মহামিছিল