সময় কলকাতা ডেস্ক, ১৭ জানুয়ারিঃ আমিষ হোক বা নিরামিষ, সবসময় পনিরের একইরকম ঝোল কারোরই ভালো লাগে না। তাই পনির রান্নায় নতুনত্ব আনতে বাড়িতেই বানিয়ে ফেলুন পনির কোলাপুরি মশালা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন পনির কোলাপুরি মশালা। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই পনির কোলাপুরি মশালা খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। পনির কোলাপুরি মশালা বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। পনির কোলাপুরি মশালা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন রাজ্যের মুকুটে নয়া পালক, দেশের সেরা হাসপাতালের তালিকায় এবার রাজ্যের ৩ হাসপাতাল
উপকরণ
পনির- ৫০০
কুচি কুচি করে কাটা পেঁয়াজ- ৪টি
ধনে গুঁড়ো- ১ চা চামচ
মৌরি- ১ চা চামচ
জিরা গুঁড়ো- ১ চা চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
টমেটো বাটা- ৩ টেবিল চামচ
তেজপাতা- ৩টি
হলুদ- ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- দেড় চা চামচ
গোলমরিচের গুঁড়ো- হাফ চা চামচ
কারিপাতা- ১০ থেকে ১২টি
গরম মশলা- ১ চা চামচ
নুন- স্বাদমতো
ধনে পাতা কুচি- হাফ কাপ

রন্ধন প্রণালী
প্রথমেই কড়াইয়ে তেল গরম করে তাতে মৌরি, তেজপাতা এবং জিরা ফোঁড়ন দিয়ে পেঁয়াজগুলি ভেজে নিন। পেয়াজ পুরো ভাজা হয়ে এলে তাতে সব মশলা দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো, আদা এবং রসুন বাটা দিয়ে আবার কষাতে থাকুন। এবার আদা ও পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে পনির দিয়ে দিন। বেশি কিছুক্ষণ ধরে ভাজুন। এরপর গরম মশলা এবং গোলমরিচের গুঁড়ো, কারিপাতা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য জল দিন। কুড়ি মিনিটের মত ঢেকে দিন। তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস তৈরি পনির কোলাপুরি মশালা। পোলাও, রুটি, কিংবা নানের সঙ্গে একেবারে জমে যাবে ডিনার।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি