Home » শীতের কামড়ের মাঝেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

শীতের কামড়ের মাঝেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক, ১৮ জানুয়ারিঃ ফের হাওয়া বদল। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবারও কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শীতের কামড়ের মাঝেই উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা পাহাড়-উপকূলেও। বৃহস্পতিবার সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শীতের বৃষ্টিতে আলু ও সবজি চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও উচ্চচাপ বলয়ের জেরে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। ২০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার খুব একটা হেরফের হবেনা।  তবে, বৃষ্টির কারণে তাপমাত্রা ক্রমশ বাড়বে। শীতের আমেজ থাকলেও কমবে কাঁপন।  

আরও পড়ুন   উচ্চ রক্তচাপের সমস্যায় আজ থেকেই পাতে রাখুন এক কোয়া রসুন

হাওয়া অফিস সূত্রে খবর,  কলকাতায় বৃহস্পতিবার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিন শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সকাল থেকে থাকবে কুয়াশার দাপট। এরপর সন্ধ্যেবেলা ও রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে আগামী সাতদিনের মধ্যে সক্রিয় থাকবে পশ্চিমী ঝঞ্ঝা। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭১ থেকে ৮৯ শতাংশ।    

পূর্বাভাস বলছে,  বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়ার পরিবর্তন হবে। তারই মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার পর্যন্ত বৃষ্টি হবে দার্জিলিংয়ে। কালিম্পয়েও হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ওই জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবারের মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।

About Post Author