সময় কলকাতা ডেস্ক, ১৯ জানুয়ারি : ১৯ বছর আগে চালু হয়েছিল #ইউটিউব (#youTube )। ২০০৫ সালে ইউটিউবের প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত বৈপ্লবিক পরিবর্তনের মধ্যে দিয়ে চলছে ইউটিউব। বিভিন্ন বিষয়বস্তু তার বৈচিত্র্য নিয়ে তৈরি করার পরে তাকে শেয়ার করা এবং দর্শকদের তাকে উপভোগ করা করা ইউটিউব জগতে নতুন নতুন দিক খুলে দিয়েছে । ডিজিটাল দুনিয়ায় সংজ্ঞা পরিবর্তিত হচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে। প্রাণবন্ত ডিজিটাল সংস্কৃতিতে বিশ্ব উৎসাহিত হওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউবের কনটেন্ট বা বিষয় যারা করে চলেছেন তাঁরাও অনেকক্ষেত্রে ক্ষমতাবান হয়ে উঠেছেন – কোনও ক্ষেত্রে ভাবনায় কখনও বা আর্থিক দিক থেকে।আর এখানেই উঠে আসছে চমকে দেওয়ার মত তথ্য।ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার হওয়ার দিক থেকে আনুগত্যের মাপকাঠি কি তা জানলে অবাক হতে হবে।জানলে আরও অবাক হতে হবে যে আমেরিকান বা ইউরোপীয় চ্যানেল নয়, ইউটিউবে শীর্ষস্থান এই মুহূর্তে টি-সিরিজের হাতে। ফোর্বস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, বলিউডের আকর্ষণীয় সুর ও প্রাণবন্ত স্নিপেটের সঙ্গে স্পন্দন তোলা টি সিরিজ এই মুহূর্তে বিশ্বের সেরা ১০ টি সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলের মধ্যে শীর্ষ স্থানাধিকারী।
আরও পড়ুন কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গলের “মস্তানি”, মশালে পুড়ে ছাই নৌকা, মোহনবাগান হারল বড় ব্যবধানে
টি সিরিজ যা কিনা আজকের দিনে বিশ্বের এক নম্বর ইউটিউব চ্যানেল তার এখন ২৫৭ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে৷ বলা বাহুল্য মিলিয়ন মানে ১০ লাখ। অর্থাৎ প্রায় ২৬ কোটি সাবস্ক্রাইবার রয়েছে টি সিরিজের। টি সিরিজ ভারতের বৃহত্তম মিউজিক লেবেল এবং মুভি স্টুডিওর মালিকানাধীন, তাদের চ্যানেলে মিউজিক ভিডিও, সিনেমা এবং ট্রেলার সহ বিভিন্ন বিষয়বস্তু রয়েছে। দু নম্বরে রয়েছে মিস্টারবিষ্ট(MrBeast)। আমেরিকান জিমি ডোনাল্ডসন হলেন এই ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী যার অধীনে রয়েছে ২৩২ মিলিয়ন সাবস্ক্রাইবার।কোকোমেলন (Cocomelon ) যারা থ্রিডি অ্যানিমেশন সং ও নার্সারি রাইমস তৈরি করে থাকে এবং যাদের সাবস্ক্রাইবার ১৭০ মিলিয়ন তারা রয়েছে তিন নম্বরে। চার নম্বরে রয়েছে সেট ইন্ডিয়া ( সনি এন্টারটেইনমেন্ট লিমিটেড ) যা হিন্দি ভাষার প্রোগ্রাম নিয়ে বিখ্যাত হয়ে উঠেছে তাদের রয়েছে ১৬৭ মিলিয়ন সাবস্ক্রাইবার। ইউক্রেনিয়ান -আমেরিকান ছোটদের চ্যানেল কিডস ডায়না শো ১১৮মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে রয়েছে পাঁচ নম্বরে। সাবস্ক্রাইবারের ভিত্তিতে শীর্ষ স্থানাধিকারী দশটি ইউটিউব চ্যানেলের মধ্যে ৬ থেকে ১০ নম্বরে রয়েছে যথাক্রমে পিউডিপাই, লাইক ন্যাস্টা, ভ্লাদ অ্যান্ড নিকি, জি মিউজিক কোম্পানি এবং ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট।।


More Stories
চলে গেলেন মিঠু মুখার্জী
‘দিল্লি কা লাড্ডু’ খেয়ে গাছের মগডালে : আহমেদ আনসারীর আশ্চর্য কাহিনী
আসছে ভুতু আয়া ভাগো