Home » রাম মন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি ঘোষণা বিশ্বভারতী কর্তৃপক্ষের

রাম মন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি ঘোষণা বিশ্বভারতী কর্তৃপক্ষের

সময় কলকাতা ডেস্ক, ২০ জানুয়ারিঃ রাম মন্দির উদ্বোধনের আর মাত্র হাতে বাকি দুই দিন। অযোধ্যার রাম মন্দির নিয়ে গোটা দেশে উন্মাদনা তুঙ্গে। রাম মন্দির উদ্বোধনের জন্য অপেক্ষা করছে রাম ভক্তরা। ২২ জানুয়ারি রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাত ধরেই দুয়ার খুলবে রাম মন্দিরের। অযোধ্যায় এখন সাজোসাজো রব,শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ২১ তারিখ অর্থাৎ রবিবারই অযোধ্যায় পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। একাধিক বিজেপি শাসিত রাজ্যের বিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। ওইদিন বন্ধ থাকবে পঠন পাঠন। এবার অযোধ্যার রামমন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি ঘোষণা করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন দুপুর আড়াইটে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভবন, বিভাগ, অফিস থেকে ক্লাস সব কিছুই বন্ধ থাকবে।’

আরও পড়ুন   এই ৩ রাশির জাতকরা তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না আজ, পড়ুন রাশিফল

রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন ইতিমধ্যেই দেশে হাফ ডে ছুটি ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে অর্ধদিবস ছুটি থাকবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। গত বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাই কোর্ট, বিভিন্ন মন্ত্রকে অর্ধদিবস ছুটি থাকবে। যদিও বিজেপিশাসিত রাজ্যগুলির মতো বাংলাতেও আগামী ২২ জানুয়ারি পূর্ণদিবস ছুটি ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে, নবান্নের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

আরও পড়ুন   ডেকান ডার্বি জিতল শ্রীনিধি

এসবের মাঝেই কেন্দ্রের নির্দেশিকা মেনে শুক্রবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অর্ধদিবস ছুটি ঘোষণা করল।
প্রসঙ্গত, ২২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে রামলালার অভিষেক অনুষ্ঠান। শেষ হবে দুপুর ১টায়। অনুষ্ঠানে আমন্ত্রিত তালিকায় রয়েছে সাত হাজারেরও বেশি মানুষ। ইতিমধ্যেই সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছেন, যাতে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখতেপারে। চণ্ডীগড়ে দেড়শ কুইন্টাল লাড্ডু তৈরির প্রস্তুতি চলছে। বৃহস্পতিবারই রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয়েছে রামলালাকে। ১৫০ থেকে ২০০ কেজি ওজনের মূর্তিটি গর্ভগৃহের বেদীতে বসাতে ব্যবহার করা হয়েছে ক্রেন। এই মূর্তির পাশাপাশি প্রাচীন মূর্তি, যেটি বিগত ৭০ বছর ধরে অযোধ্যার পুজিত হচ্ছে, সেটিকেও রাখা হবে মন্দিরের গর্ভগৃহেই।

About Post Author