Home » অবশেষে কাটল জট! রাম মন্দির উদ্বোধনের দিন চালু থাকবে দিল্লি এইমসের আউটডোর পরিষেবা

অবশেষে কাটল জট! রাম মন্দির উদ্বোধনের দিন চালু থাকবে দিল্লি এইমসের আউটডোর পরিষেবা

সময় কলকাতা ডেস্ক, ২১ জানুয়ারিঃ অবশেষে কাটল জট। রাম মন্দির উদ্বোধনের আর মাত্র হাতে বাকি কয়েকঘণ্টা। অযোধ্যার রাম মন্দির নিয়ে গোটা দেশে উন্মাদনা তুঙ্গে। রাম মন্দির উদ্বোধনের জন্য অপেক্ষা করছে রাম ভক্তরা। ২২ জানুয়ারি রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাত ধরেই দুয়ার খুলবে রাম মন্দিরের। রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন ইতিমধ্যেই দেশে হাফ ডে ছুটি ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে অর্ধদিবস ছুটি থাকবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। একইভাবে শনিবার বিবৃতি দিয়ে দিল্লি এইমস জানায়, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো সোমবার এইমসও অর্ধদিবস ছুটি থাকবে। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সমালোচনার মুখে পড়ে সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল দিল্লি এইমস।  

আরও পড়ুন  OPTICAL ILLUSION: শুধু জিনিয়াসদের জন্য, নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

রবিবার নয়া বিজ্ঞপ্তি দিয়ে দিল্লি এইমস জানিয়ে দিল রামমন্দির উদ্বোধনের দিন এইমসের আউটডোর পরিষেবা চালু থাকবে। আগে থেকে নাম নথিভুক্ত করানো রোগীরা ওই দিন হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাবেন। উল্লেখ্য, এইমসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সোমবার দুপুর আড়াইটে পর্যন্ত হাসপাতালের সব কর্মীদের ছুটি থাকবে। যদিও ওই সময় হাসপাতালের জরুরি পরিষেবা এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলি সক্রিয় থাকবে। আউটডোর বন্ধ থাকবে। এর ফলে প্রায় ৩২ হাজার রোগীকে আউটডোর পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে। এরপরই শুরু হয়ে যায় বিতর্ক। কংগ্রেস-সহ বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেন, মন্দির উদ্বোধনের দিন চিকিৎসার মতো জরুরি পরিষেবা কী করে বন্ধ রাখা যায়। বিরোধী দলগুলি চিকিৎসকদের একাংশ এর সমালোচনায় সরব হন।

উল্লেখ্য, অযোধ্যায় এখন সাজোসাজো রব,শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রবিবারই অযোধ্যায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। একাধিক বিজেপি শাসিত রাজ্যের বিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। ওইদিন বন্ধ থাকবে পঠন পাঠন। ইতিমধ্যেই অযোধ্যার রামমন্দির উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন দুপুর আড়াইটে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভবন, বিভাগ, অফিস থেকে ক্লাস সব কিছুই বন্ধ থাকবে।’ রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন ইতিমধ্যেই দেশে হাফ ডে ছুটি ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে অর্ধদিবস ছুটি থাকবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। গত বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাই কোর্ট, বিভিন্ন মন্ত্রকে অর্ধদিবস ছুটি থাকবে। যদিও বিজেপিশাসিত রাজ্যগুলির মতো বাংলাতেও আগামী ২২ জানুয়ারি পূর্ণদিবস ছুটি ঘোষণার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে, নবান্নের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কিছুই জানানো হয়নি। এসবের মাঝেই কেন্দ্রের নির্দেশিকা মেনে শুক্রবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে।

About Post Author