সময় কলকাতা ডেস্ক, ২৪ জানুয়ারি: ফের বন্দে ভারত এক্সপ্রেসে বিপত্তি। বুধবার সাতসকালে বর্ধমানের কাছে ভেদিয়া ষ্টেশনে থমকে গেল আপ হাওড়া–নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। জানা গিয়েছে, এদিন প্ল্যাটফর্মে ঢোকার মুখেই ধাক্কা লাগার কারণে একাধিক কামরার পাদানি ভেঙে যায়। অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে কামরায় ওঠার একেবার প্রথম ধাপটাই ভেঙে ঝুলে গিয়েছে। এর ফলে ৭টা ৩৫ মিনিট থেকে ৮টা ৩৭ মিনিট পর্যন্ত ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকে ট্রেন। পরে রেলের তৎপরতা এবং মেরামতি করার জেরে একঘণ্টা পর ট্রেন ছাড়ে। এতে চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।
আরও পড়ুন কর্মক্ষেত্রে শ্রমের ফল পাবেন, প্রেম হতাশা আনবে! জানুন রাশিফল
‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, রাহুল গান্ধির বিরুদ্ধে দায়ের হল এফআইআর
বর্ধমানের ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। রেলসূত্রে জানা গিয়েছে, বর্ধমান রামপুরহাট লুপ লাইনের ভেদিয়া স্টেশনে ৭.৩৫ বন্দেভারত এক্সপ্রেস ঢোকে। কিন্তু দেখা যায়, ট্রেনের একাধিক কামরার পা দানি ঢেকে গিয়েছে। ৮.৩৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকে আপ হাওড়া নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। কীভাবে পা দানি ভাঙল, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। একইসঙ্গে যাত্রী স্বাচ্ছন্দ্য থেকে শুরু করে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

আরও পড়ুন রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা
তবে, রেলের আধিকারিকদের প্রাথমিক অনুমান, কোনও কারণে প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লাগার জন্যই একাধিক কামরার সিঁড়ি ভেঙে যায়। রেল কর্মীরা মেরামতির কাজ করেন। তবে এই ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এখনও পর্যন্ত রেলের উচ্চ পদস্থ কর্তাদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘ এদিন ঘন্টা খানেক ট্রেনটি দাঁড়িয়ে পড়ে ভেদিয়া স্টেশনে। মনে হচ্ছে প্লাটফর্মে ধাক্কা খেয়ে পা দানি ভেঙে পড়ে। তবে অন্য ক্ষয়ক্ষতির কোন খবর নেই।’


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?