সময় কলকাতা ডেস্ক, ২৬ জানুয়ারিঃ ভোডাফোন আইডিয়া গ্রাহকদের জন্য সুখবর। এবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল ভোডাফোন আইডিয়া। সংস্থার তরফে ৩০৯৯ টাকার বার্ষিক প্ল্যানের সাথে দারুণ অফারের সুবিধা দেওয়া হচ্ছে। যার কারণে কাস্টমারদের রিচার্জ-এর জন্য অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করতে হবে না। নতুন এই রিচার্জ প্ল্যানে সারাবছর আনলিমিটেড ডেটা এবং কলিং সুবিধাও পেয়ে যাবেন কাস্টমাররা। ৩০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত রিপাবলিক ডে-র এই অফারের সুবিধা পেতে পারেন গ্রাহকরা। এই প্ল্যানটি রিচার্জ করার সময় অতিরিক্ত ডিসকাউন্টও পাবেন। এক নজরে দেখে নিন ভিআই-এর ৩০৯৯ টাকার রিচার্জ-এ কি কি সুবিধা পাবেন-
৩০৯৯ টাকার প্ল্যানে আপনি মাঝরাত ১২টা থেকে সকাল 6টা পর্যন্ত সার্ফিং, স্ট্রিমিং এবং শেয়ারিং করতে পারবেন। এই সময়ে আপনার মোবাইল ডেটা খরচ হবে না। এছাড়াও আপনি শনি এবং রবিবার ডেটা রোলওভারের সুবিধাও পাবেন। অর্থাৎ আপনার কাছে যে ডেটা থাকবে, তা আপনি ব্যবহার করে ফেলতে পারবেন। ভোডাফোনের এই প্ল্যানে আপনাকে ১ বছরের জন্য ডিজনি+হটস্টারে মোবাইলে বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হবে।
এই প্ল্যানটি ছাড়াও ভোডাফোনের ৫০০ টাকারও কমে তিনটি রিচার্জ প্ল্যান রয়েছে-
২৯৮ টাকার রিচার্জ প্ল্যান
ভোডাফোন আইডিয়ার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা মোট ৫০ জিবি ডেটা পাবেন। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা ২৮ দিন। এই প্ল্যানটিতে ভিআই কাস্টমারদের জন্য ভিআই মুভিজ এবং ভিআই টিভি ক্লাসিকের সুবিধা দেওয়া হবে। যার ফলে গ্রাহকরা ফ্রিতে প্রিমিয়াম মুভিজ়, ওরিজিনালস, খবর, লাইভ টিভি উপভোগ করতে পারবে।
১৮১ টাকার রিচার্জ প্ল্যান
ভোডাফোন আইডিয়ার এটি নতুন রিচার্জ প্ল্যান। তবে,এই প্ল্যানে কোনও ফ্রি এসএমএস-এর সুবিধা পাবেননা। গ্রাহকরা প্রতিদিন ১ জিবি করে ডেটার সুবিধা পাবেন। এক মাসের জন্য ৩০জিবি ডেটা বৈধ থাকবে। এই প্ল্যানে লোকাল এসএমএস-এর জন্য ১ টাকা, এসটিডি এসএমএস-এর জন্য ১.৫ টাকা খরচ করতে হবে গ্রাহকদের। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা ৩০ দিন।
১২৯ টাকার রিচার্জ প্ল্যান
১২৯ টাকার প্ল্যানটিতে আপনি প্রতিদিন ২০০এমবি করে ডেটা পেয়ে যাবেন। তবে,এই প্ল্যানে কোনও ফ্রি এসএমএস-এর সুবিধা পাবেননা। লোকাল এসএমএস-এর জন্য ১ টাকা, এসটিডি এসএমএস-এর জন্য ১.৫ টাকা এবং আইএসডি এসএমএস-এর জন্য ৫ টাকা খরচ করতে হবে গ্রাহকদের। এই রিচার্জ প্ল্যানটির বৈধতা ১৮ দিন।


More Stories
নিখুঁত গণনা বলে দিতে পারে আপনার মৃত্যুর দিন-ক্ষণ! কীভাবে? জানলে অবাক হবেন …
Artificial intelligence: কৃষির ভবিষ্যৎ পাল্টে দেবে এআই, এল যুগান্তকারী আবিষ্কার
এবার ইন্টারনেট ছাড়াই করতে পারবেন ইউপিআই পেমেন্ট, কীভাবে? জেনে নিন