সময় কলকাতা ডেস্ক, ২৭ জানুয়ারি : অভিনেত্রী শ্রীলা মজুমদার আর নেই। মারণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে তাঁর লড়াই থেমে গেল অসময়ে । তিনি চলে গেলেন, রেখে গেলেন চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান।
শ্রীলা মজুমদার খুব অল্প বয়সে মৃণাল সেনের চলচ্চিত্র আত্মপ্রকাশ করেন। প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি “একদিন প্রতিদিন” হলেও প্রথম শুটিং ছিল “পরশুরাম”। মৃণাল সেনের কাছে নতুন মুখ হিসেবে তাঁকে পৌঁছে দিয়েছিলেন গীতা সেন। মেক-আপ ছাড়া তাঁকে ছিন্নমূল একটি মেয়ের চরিত্রে দারুণ ভাবে মানিয়ে গিয়েছিল। একের পর এক, মৃণাল সেনের ছটি চলচ্চিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি।দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করেছেন, নাসিরুদ্দিন শাহ বা স্মিতা পাতিলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর।শেষ সিনেমা ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের “পালান “।দীর্ঘ তিন বছর ধরে জরায়ুর ক্যান্সারে ভুগছিলেন। অবশেষে টালিগঞ্জের বাড়িতে মাত্র ৬৫ বছর বয়সে জীবনপ্রদীপ নিভে গেল বিখ্যাত অভিনেত্রী শ্রীলা মজুমদারের।
আরও পড়ুন শ্বাস নিতে কষ্ট? ফুসফুসের সমস্যায় আজ থেকেই কাঁচা হলুদের সঙ্গে খান এই খাবার


More Stories
“নিজেদের ভগবান ভাবছেন? ” -ছাত্রদের উপরে পুলিশের দমননীতি : গর্জে উঠলেন অরিজিৎ সিং
প্রয়াত চিকিৎসক জয়ন্ত দাস
চলে গেলেন ” মিলিটারি ” বলাই চক্রবর্তী